ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে মানসিক ভারসাম্যহীন বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরপুরে মানসিক ভারসাম্যহীন বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

শেরপুরের সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে মানসিক ভারসাম্যহীন তালাকপ্রাপ্ত ছোট বোন জ্যোতি বেগম (২৭)কে হত্যার অভিযোগে আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম ওরফে জনি একই গ্রামের রেজাউল করিম ওরফে বাবুলের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে,সদর উপজেলার তারাকান্দি গ্রামে পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে আপন বড় ভাই জাহাঙ্গীর আলম ওরফে জনি স্বামী তালাকপ্রাপ্ত মানসিক ভারসাম্যহীন ছোট বোন জ্যোতি বেগমকে পিটিয়ে মারাক্তক ভাবে আহত করে। এই অবস্থায় আহত জ্যোতি বেগম শনিবার (১১জানুয়ারি) সকাল ১১টার দিকে মারা যায়। খবর পেয়ে শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ নিয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে জ্যোতির লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। সেইসাথে ঘাতক বড় ভাই জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম এই বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক জাহাঙ্গীর ওরফে জনিকে আটক করার পাশাপাশি একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

January 11, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানসিক ভারসাম্যহীন বোনকে হত্যার অভিযোগে ভাই গ্রেফতার

আপডেট সময় : ০২:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫