ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

লালপুরে গরুর ট্রাক সহ গরুচোর আটক

এস ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ ৩৭৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে গরুর ট্রাক সহ গরুচোর আটক

নাটোরের লালপুরে গভীর রাতে গরু চুরি করে পালানোর সময় ট্রাক ও গরুসহ এক চোরকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার ধরবিলা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত তিনটায় উপজেলার আড়বাব ইউনিয়নের ধরবিলা গ্রামের আব্দুল জাব্বারের ছেলে সুলতানের বাড়ি থেকে একদল চোর ৫টি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল। তখন গরু চুরির বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। এ সময় চোরেরা ৪টি গরু রেখে একটি গরু ট্রাকে তুলে পালানোর চেষ্টা করে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে ঘটনা জানালে লালপুর থানার ওসি নুরুজ্জামান ও আব্দুলপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক বেনজির আহমেদের নেতৃত্বে টহলরত পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে চোরের দলকে ঘিরে ফেলে।
একপর্যায়ে লালপুর-আব্দুলপুর সড়কের ঠাকুর মোড় এলাকায় একাধিক চুরি-ডাকাতি মামলার আসামি ড্রাইভার আজমলকে (৩০) একটি গরু ও ট্রাকসহ আটক করে পুলিশ। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তাদের আটক করতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।

আটক আজমল লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের আশরাফ আলীর ছেলে। লালপুর থানার ওসি মো. নুরুজ্জামান জানান, সঙ্ঘবদ্ধ গরু-মহিষ চোরদের আটক করতে এলাকায় পুলিশের চেষ্টা অব্যাহত আছে।

January 9, 2025
লালপুরে গরুর ট্রাক সহ গরুচোর আটক
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে গরুর ট্রাক সহ গরুচোর আটক

আপডেট সময় : ১২:৪২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫