ঢাকা ১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে ফেনসিডিল ও হোরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫ ৪০৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে ফেনসিডিল ও হোরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন এবং ফেনসিডিলসহ মোঃ জয় (২২) ও আশরাফুল ইসলাম (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনী ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ জানুয়ারী) সাড়ে সাতটার সময় সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায় ডিবি ও সোমবার (৬ জানুয়ারী) দিনগত রাতে নলডাঙ্গা উপজেলার পুর্ব মাধনগর গ্রামে অভিযান চালায় পুলিশসহ যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিলসহ নগদ এক লাখ ১২ হাজার ৫০০ টাকা ও ৪৪ পুরিয়া হেরোইন পাওয়া যায়। আটক মোঃ জয় রাজশাহীর চারঘাট থানার দক্ষিণ রায়পুর থানার মোঃ ফজলুর রহমানের ছেলে এবং আশরাফুল ইসলাম নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পুর্বমাধনগর গ্রামের মোঃ জেহের আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকায় শান্তি ফিলিং স্টেশনের সামনে নাটোর-রাজশাহী মহাসড়কের উপর একটি চেকপোষ্ট বসায়। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (হিমাচল সারণী) থামিয়ে তল্লাশী চালিয়ে মোঃ জয় নামে একজনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও এক লাখ ১২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরদিকে সোমবার (৬ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার নলডাঙ্গা উপজেলার পূর্ব মাধনগর কলেজপাড়া থেকে ৪৪ পুরিয়া হেরোইনসহ মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলামকে আটক করে পুলিশসহ যৌথবাহিনী।

এ ঘটনায় নলডাঙ্গা থানায় মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। নাটোরের পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

January 7, 2025

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে ফেনসিডিল ও হোরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০১:৩৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫