ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে তারুণ্যের উৎসব শুরু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৬২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে তারুণ্যের উৎসব শুরু

প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রাজশাহীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজীম আহমেদের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম. গোলাম মাহবুব, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার প্রমুখ অংশ নেন।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার নিমিত্তে জুলাই-আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় উজ্জীবিত হয়ে ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ-২০২৫’-কে কেন্দ্র করে তারুণ্যের উৎসব উদ্যাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ৫১ দিনব্যাপী এ উৎসবের অংশ হিসেবে রাজশাহী জেলায় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, যুব সমাবেশ অনুষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচার, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ নানান কিছু থাকবে। এসব আয়োজন করেছেন জেলা প্রশাসন। এ কার্যক্রম বাস্তবায়নে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ‘লীড মিনিস্ট্রি’ হিসেবে থাকবে।

December 30, 2024
রাজশাহীতে তারুণ্যের উৎসব শুরু
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে তারুণ্যের উৎসব শুরু

আপডেট সময় : ০১:৫০:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪