ঢাকা ১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

নাটোরের নলডাঙ্গার হালতিবিলের মধ্যে থেকে ৩০-৩৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার হালতিবিলের খোলাবাড়িয়া-হালতি গ্রামের দিকে যাওয়া সাবমার্সিবল সড়কের ধারে থেকে ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

এর সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার সকালে হালতিবিলের খোলাবাড়িয়া ও হালতি গ্রামের মধ্যে দিয়ে যাওয়া সাবমার্সিবল সড়কের ধারে ওই অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়েআসে। পরে ময়না তদন্তের জন্য মরদেহটি নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, প্রাথমিক সুরতহালে মৃত ব্যক্তির শরীরে নানা আঘাত ও জখমের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করার পর এই স্থানে ফেলে রেখে গেছে। অথবা ঘটনাস্থলেই তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। মৃত ব্যক্তিটি হয়তো অটোরিক্সা চালক কিংবা মোটরসাইকেল আরোহী হতে পারে বলে ধারনা করা হচ্ছে। তার অটোরিকশা কিংবা মোটরসাইকেলটি ছিনিয়ে নিতেই দুর্বৃত্তরা তাকে হত্যা করে এই স্থানে ফেলে রেখে গেছে।

কারা, কি উদ্দেশ্যে, কখন, কিভাবে হত্যা করেছে তা উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি মৃত ব্যক্তির নাম-পরিচয় সনাক্তের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান নলডাঙ্গা থানার ওসি।

December 20, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলডাঙ্গার হালতিবিল থেকে অজ্ঞাত ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪