ঢাকা ০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাঁকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়েছিল। এ সময় আসাদের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার ধার্য তারিখ ছিল আজ বৃহস্পতিবার। এ মামলায় হাজিরার জন্য সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তিনি আরও জানান, এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে গ্রেপ্তার দেখানোর আবেদন ছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি। রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

December 5, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৩:৩৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪