ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

লালপুরে আত্মহত্যায় প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, থানায় ঢুকে বিক্ষোভ

লালপুর থেকে ফজলুর রহমান পলাশঃ
  • আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ২৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লালপুরে আত্মহত্যায় প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, থানায় ঢুকে বিক্ষোভ

নাটোরের লালপুরে সম্পা (২৪) নামের এক গৃহবধূকে আত্মহত্যায় প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। বুধবার (৪ডিসেম্বর) বেলা ১২ টার দিকে লালপুর থানা গেটের সামনে ঈশ্বরদী- বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কে দীর্ঘ ১ঘন্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। সম্পা উপজেলার বাকনা পালপাড়া গ্রামের সোনারুল ইসলাম কালুর মেয়ে।

বিক্ষোভকারী জানান, গত রবিবার রাতে উপজেলার দুড়দুড়িয়া গ্রামে স্বামী সুমনের বাড়ি থেকে সম্পার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনায় দায়িদের গ্রেপ্তার দাবি জানিয়ে বুধবার সকাল ১১ টা থেকে বিক্ষোভ করেছিল সম্পার স্বজন ও এলাকাবাসী। এক পর্যায়ে পুলিশে বাঁধা উপেক্ষা করে থানা চত্বরে ঢুকে পড়ে বিক্ষোভ করেন তারা। পরে থানা থেকে বের হয়ে গেটের সামনের সড়কে বসে পড়ে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। পুলিশ আগামী ২৪ ঘন্টার মধ্যে মৃত্যুর জন্য দায়ীদের গ্রেপ্তারের আশ্বাসে দিলে অবরোধ তুলে নেন তারা।

সম্পার মা রোজিনা বেগম জানান, আমার মেয়ে আত্মহত্যা করে নি৷ মেয়ের শশুড় বাড়ির লোকজন নির্যাতন করে পরিকল্পিত ভাবে আমার মেয়েকে হত্যা করেছে। এঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এবিষয়ে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, এঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার দিন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

December 4, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লালপুরে আত্মহত্যায় প্ররচনায় দায়ীদের বিচারের দাবিতে সড়ক অবরোধ, থানায় ঢুকে বিক্ষোভ

আপডেট সময় : ০১:২০:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪