ঢাকা ১০:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিংড়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ ৫১৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিংড়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

নাটোরের সিংড়া উপজেলায় জামায়াত নেতাকে অপহরণের পর হাতুড়িপেটা ও নির্যাতনের ঘটনায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ২৯ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ভুক্তভোগী জামায়াত নেতা আব্দুর রাজ্জাক বাদী হয়ে সিংড়া থানায় অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম। ভুক্তভোগী আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার করচমাড়িয়া গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী।

মামলা এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১০ নভেম্বর সিংড়া উপজেলার কালীগঞ্জ থেকে বাড়ী ফেরার পথে আলীগঞ্জ এলাকায় পৌছালে আওয়ামীলীগ সরকারের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ঘনিষ্ট সহচররা মাইক্রোবাসযোগে এসে আব্দুর রাজ্জাকের পথরোধ করে অপহরণ করে নিয়ে যায় । পরে পলকের নির্দেশে পলকের ঘনিষ্ট সহচরখ্যাত সাবেক পৌরমেয়র জান্নাতুল ফেরদৌস, পলকের শ্যালক লুৎফুল হাবিব রুবেল, আওয়ামীলীগ নেতা জাহিদুল ইসলাম ভোলা, মোজাম্মেল হোসেন, শাহজাহান আলীসহ অন্যান্য সহযোগীরা হাতুড়ি দিয়ে আব্দুর রাজ্জাকে উপর্যপুরি আঘাত করে হাত-পা ভেঙ্গে তাকে ফেলে রেখে যায়।

অভিযোগে আরো দাবি করা হয়, ২০১৮ সালের ১৯ নভেম্বর ছাতার বাড়িয়া এলাকায় একটি ইসলামী জালসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ফ্যাসিবাদী সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিতের নাম উচ্চারণ করে আব্দুর রাজ্জাককে দোয়া করার নির্দেশ দেন জালসার প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরে তিনি নির্দেশ অমান্য করলে সকলের উপস্থিতিতে পলক তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

ওই ঘটনায় আব্দুর রাজ্জাক বাদী হয়ে থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আতিকুল ইসলাম রাসেল, কর্মপরিষদ সদস্য আফছার আলী, সিংড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উল্লাহ উপস্থিত ছিলেন।

মামলার বাদী আব্দুর রাজ্জাক জানান, হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় দীর্ঘদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বর্তমানে তিনি ঠিকমত চলাফেরা করতে পারেন না বলেও জানান। তিনি এই ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম জানান, এই বিষয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হবে।

December 3, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪