ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

রাজশাহীতে আদিবাসী নেতা রবীন্দ্রনাথের স্মরণে স্মরণ সভা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ২৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আদিবাসী নেতা রবীন্দ্রনাথের স্মরণে স্মরণ সভা

বাংলাদেশের আদিবাসীদের অধিকার আদায়ে লড়াই সংগ্রামের সংগঠক, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রয়াত সভাপতি রবীন্দ্রনাথ সরেন এর স্মরণে র‍্যালী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১২ টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের হলরুমে জাতীয় আদিবাসী পরিষদ, কেন্দ্রীয় কমিটির আয়োজনে এ কর্মসূচী করা হয়। সভর শুরুতে প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের আত্মার শান্তি কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় প্রয়াত রবীন্দ্রনাথ সরেনের সংগ্রামী জীবনী তুলে ধরে বক্তারা বলেন, দেশ ও দেশের বাইরে আদিবাসীদের অধিকার আদায়ে সবসময় সোচ্চার ও একজন সৈনিক ছিলেন তিনি। আদিবাসীদের অধিকার নিশ্চিত করতে প্রতিনিয়ত সংগ্রাম করে গেছেন। তার অবদান সমগ্র আদিবাসী জাতি মনে রাখবে এবং তাকে অনুসরণ করেই আদিবাসীদের সমানভাবে মূল্যায়ন করার যে লড়াই সেটি অব্যহত থাকবে।

তারা বলেন, রবীন্দ্রনাথ সরেন একজন সৎ ও সাহসী নেতা ছিলেন। অসুস্থ হওয়া সত্ত্বেও আদিবাসীদের অধিকারের জন্য তার যে প্রাণবন্ত অবদান সেটি আদিবাসী জাতির কাছে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহানের সভাপতিত্বে স্মরনসভায় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক বিমল খালকো, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সহ-সাংগঠনিক সম্পাদক রঘুনাথ এক্কা, জাতীয় আদিবাসী পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক টুনু পাহান, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

November 4, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আদিবাসী নেতা রবীন্দ্রনাথের স্মরণে স্মরণ সভা

আপডেট সময় : ০১:৪৩:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪