ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির উদ্বোধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২৭৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির উদ্বোধন

রাজশাহী নগরীতে ইলিশ মাছ কেটে পিস হিসেবে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফলে ক্রেতারা চাইলে নিজের চাহিদা মতো ইলিশের পিস কিনতে পারছেন। এক কেজি সাইজের একটি ইলিশের এক টুকরো (আনুমানিক ১০০ গ্রাম) কেনা যাচ্ছে ২০০ টাকায়। এমন উদ্যোগে ক্রেতারা খুশি হলেও বিক্রেতারা বলছেন, সর্বনিম্ন ২৫০ গ্রামের নিচে ইলিশ কেনাবেচায় লোকসান হবে তাদের। অন্তত ২৫০ গ্রাম ইলিশ কিনলে মাছের প্রায় সব অংশ থেকে ভাগ পাবেন ক্রেতা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) নগরীর সাহেববাজারের মাছপট্টিতে ইলিশ মাছ কেটে বিক্রির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের নেতারা। এ সময় তারা ব্যবসায়ীদের ইলিশ মাছ কেটে বিক্রির জন্য অনুরোধ জানান।

জানা গেছে, রাজশাহীর বাজারে ৬০০ গ্রাম থেকে শুরু করে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে এক হাজার থেকে দুই হাজার ২০০ টাকায়। চড়া দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষদের পক্ষে আস্ত ইলিশ কেনা সম্ভব হচ্ছে না। ক্রয়ক্ষমতার বাইরে চলে যাওয়ায় সুস্বাদু মাছটির স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন অনেকে। তাদের জন্যই নেওয়া হয়েছে ব্যতিক্রমী এই উদ্যোগ।

একজন বিক্রেতা জানান, আজ থেকে রাজশাহীর বাজারে ইলিশ মাছ কেটে বিক্রি করা শুরু হয়েছে। এটি ভালো উদ্যােগ। বড় ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার টাকা কেজি দরে। আর প্রতি ২৫০ গ্রাম ইলিশ মাছের পিস বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। তিনি আরও জানান, দুপুর ১২টার পর্যন্ত চারটি বড় সাইজের মাছ কেটে বিক্রি করেছেন তিনি। ২৫০ গ্রাম ওজনের পিস নিলে মাথা, লেজসহ বিভিন্ন অংশ পাওয়া যাচ্ছে। এই ওজনের পিস বেচাবিক্রি হলে ক্রেতা ও বিক্রেতা উভয়ই লাভবান হবেন।

সাইফুল নামের আরেক ক্রেতা বলেন, এখন সব শ্রেণির মানুষ অল্প হলেও ইলিশ মাছ কিনে খেতে পারবেন। এমন উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। যারা এই উদ্যোগ নিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। সেই সঙ্গে কোনো বিক্রেতা পিস আকারে কেটে ইলিশ বিক্রি করতে না চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। তিনি বলেন, ‘দেশে এত ইলিশ, তারপরও মানুষ এটি কিনে খেতে পারে না। বিষয়টি নিয়ে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মনে একটা চাপা কষ্ট ছিল। নতুন এই উদ্যোগের ফলে গরিব মানুষ এখন ইলিশের স্বাদ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলী বলেন, আজ থেকে রাজশাহীর সাহেব বাজারের ক্রেতারা কাটা ইলিশ মাছ কিনতে পারবেন। সামর্থ্য অনুযায়ী যার যতটুকু প্রয়োজন ততটুুকু মাছ কিনতে পারবেন। ১০০, ২০০ বা ২৫০ গ্রাম ইলিশও কিনতে পারবেন।

‘দাম চড়া হওয়ায় গরিব মানুষ বছরে এক টুকরা ইলিশও খেতে পারেন না। তাদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেজি হিসেবে মাছের যে দাম ধরা হবে, কেটে একই দামে তা বিক্রি করবেন ব্যবসায়ীরা। যদি কোনো বিক্রেতা কাটা ইলিশ মাছ বিক্রি করতে অস্বীকার করেন, বিষয়টি মৎস্য ব্যবসায়ী সমিতির নেতাদের জানাবেন। তারা মাছ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।

October 10, 2024
রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির উদ্বোধন
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ইলিশ মাছ কেটে বিক্রির উদ্বোধন

আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪