ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাগাতিপাড়ায় শ্রমিকদের খাবার বিতরণ ও আলোচনা সভা নেসকোর ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি, গ্রাহক হয়রানি বন্ধের আহ্বান রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার গোদাগাড়ীতে নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার নাটোরে ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নাটোরে বিআরটিসি বাসের চাপায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত পঞ্চগড়ে সোলার প্যানেল ও কাচ শিল্পে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার প্রতিনিধি দল বাগাতিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন মালের শেষ বিদায় দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রাণীশংকৈলে নিষিদ্ধ কারেন্ট জালবিরোধী অভিযান জোরদার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধনঃ গাছ লাগানোর পাশাপাশি পরিচর্যার ওপর জোর দিলেন ভূমিমন্ত্রী

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

এল এইচ আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:২২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩ জন। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাণীগঞ্জ বাজার মাছের আড়ৎ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরাহাট এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল গফফার (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রাম এলাকার ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন। আহতরা হলেন, হাকিমপুর উপজেলার সাইদুল ইসলামের ছেলে আল আমিন (৩৫), একই উপজেলার মফিজ উদ্দিনের ছেলে এনামুল (৩৬) ও নবাবগঞ্জ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মোস্তফা (৩৬)।

স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মাছের আড়তের পাশে বেশকিছু ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলে আব্দুল গফফার মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আনোয়ার হোসেন মারা যান।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। আহতরা সবাই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানের চালকে আটক করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

আপডেট সময় : ১০:২২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪