ঢাকা ০৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪ ২৭১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

রাজশাহীর সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজশাহী আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে একই সংগে দু’টি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে রাজশাহী জেলার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমে কর্মরত ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। আগামী ৩০ সেপ্টেম্বর বিকেলে এই কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ দেওয়া হবে।

পিআইবি সূত্রে জানা গেছে, রাজশাহীর তরুণ ৩৫জন সাংবাদিকদের নিয়ে “মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ” এবং সিনিয়র পর্যায়ের ৩৫জন সাংবাদিক “অনুসন্ধানমূলক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।
অনুসন্ধানমূলক সাংবাদিকতার প্রশিক্ষণের প্রথম দিনে চারটি সেশন পরিচালনা করেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহফুজ মিশু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন। অপরদিকে মোবাইল সাংবাদিকতায় পাঁচটি সেশন পরিচালনা করেন গাজী টিভির নির্বাহী প্রযোজক মোহাম্মদ শাহাবউদ্দিন এবং পিআইবির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) পারভীন সুলতানা রাব্বী।

পিআইবি সূত্র আরও জানা যায়, প্রশিক্ষণ শেষে আগামী সোমবার বিকেলে প্রশিক্ষণপ্রাপ্তদের সনদ দেওয়া হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর (অতিরিক্ত সচিব)। সভায় সভাপতিত্ব করবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক আ-আল মামুন এবং প্রথম আলোর রাজশাহী নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

September 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পিআইবির তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু

আপডেট সময় : ০২:১১:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪