ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে ইজিবাইক চালকের মৃত্যু, আটক ১

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪ ৩২২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে ইজিবাইক চালকের মৃত্যু, আটক ১

নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে মকবুল হোসেন (৬৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত আব্দুল কাউয়ুমের ছেলে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় তিনি মারা যান। এই ঘটনায় জনতা প্রতিপক্ষ নুরুন নবী ওরফে নুর নবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। অভিযুক্ত নুরুন নবী একই গ্রামের মৃত শুকুর উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক।

প্রত্যক্ষদর্শী অটোচালকেরা ও নিহত নুর নবীর ভাই আহাদ আলী জানান, বাড়ির সামনে দিয়ে ইজিবাইক চার্জ দিতে নিয়ে যাবার সময় মকবুল হোসেনের সাথে নুর নবীর কথা কাটাকাটি হয়। এরই জের ধরে দুপুর ১টায় তারা উভয়ে নিজ নিজ ইজিবাইক নিয়ে উপজেলা সদরের বকের মোড়ে আসলে আবার কথা কাটাকাটি থেকে মারামারির সূত্রপাত ঘটে। একপর্যায়ে নুর নবী পাশেই থাকা সড়কে কাজ করা বুলডোজারের ভিতর থেকে একটি হাতুড় নিয়ে এসে মকবুলের মাথায় আঘাত করে। এতে মকবুল মারাত্মক আহত হন। স্থানীয়রা নুর নবীকে ধরে উত্তম মধ্যম দেন। পরে বিকেল ৩টায় উভয়কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মকবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত নুর নবীকে সেখানে চিকিৎসা দেয়া হয়। পরে জনতা তাকে পুলিশে দেয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.খুরশিদুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই মকবুলের মৃত্যু হয়। সন্ধ্যায় মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান, এব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

September 27, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে প্রতিপক্ষের হাতুড়ির আঘাতে ইজিবাইক চালকের মৃত্যু, আটক ১

আপডেট সময় : ০২:২৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪