ঢাকা ০৪:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিবগঞ্জে ৬ কেজি ৭৫১ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে লালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল মেয়েদের বিয়ের বয়স ১৬ ও ছেলেদের ১৮ বছর করার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন আটোয়ারীতে বহুবাঁধ প্রকল্পের সুবিধাভোগীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু পঞ্চগড় পৌরসভার পরিচ্ছন্নতায় এমপি নওশাদ জমিরের উদ্যোগে ২৭ ডাস্টবিন বিতরণ পার্বত্য চুক্তি পুনর্মূল্যায়নের দাবি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের গুরুদাসপুরে নারীকে ধ/র্ষ/ণের অভিযোগে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা লালপুরে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ৪ জন আটক, দুই ড্রাম ট্রাক জব্দ খবরে নজর জেলা প্রশাসকের, ১০ বছর পর হুইলচেয়ারে ঘরের বাইরে ঝমেলা চলন্ত ট্রেন থেকে রাবি স্টেশনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ৪

রাজশাহী নগরীতে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৮:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৩২৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী নগরীতে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

রাজশাহী মহানগরীতে গোসল করতে নেমে পুকুরের পানিতে তলিয়ে গিয়ে ইয়ামিন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে এ ঘটনা ঘটে। মৃত ইয়ামিনের বাবার নাম ইকবাল হোসেন। তিনি রাজশাহী জুটমিলে চাকরি করেন। ইকবালের বাড়ি কুমিল্লায়। তিনি রাজশাহী নগরের দেবিশিংপাড়া মহল্লায় ভাড়া থাকেন। তার ছেলে ইয়ামিন রাজশাহীর মসজিদ মিশন একাডেমির নবম শ্রেণিতে পড়াশোনা করত।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের স্টেশন অফিসার লতিফুর বারী জানান, বিকেলে পুকুরে গোসল করতে নেমে তলিয়ে যায় ইয়ামিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ইয়ামিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ইয়ামিনকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে রাজপাড়া থানা-পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করবে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী নগরীতে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৮:০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪