ঢাকা ১১:১৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহী-৪ এর সাবেক এমপি এনামুল কারাগারে মারধরের শিকার

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৪৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী-৪ এর সাবেক এমপি এনামুল কারাগারে মারধরের শিকার

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জি: এনামুল হক রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মারধরের শিকার হয়েছেন। বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দায়িত্বরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, সাবেক এমপি এনামুল হকের মাথা ও কপালের ডান পাশে জখম ছিল। সন্ধ্যার পর তাকে কারারক্ষীরা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও কারাগারে নেওয়া হয়েছে। কারাগারের বন্দীরা তাকে মারধর করেছেন বলে আমাদের জানানো হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) রত্না রায়কে বেশ কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে ডিআইজি প্রিজন কামাল হোসেন বলেন, এনামুল হক অসুস্থ বলে শুনেছি। এ কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাকে মারধর করা হয়েছে কি না জানা নেই। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া লাগবে।

এনামুল হক নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে পরাজিত হন। গত ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা হয় এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হকের বিরুদ্ধে। এরপর ১৬ সেপ্টেম্বর এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-৫। ২৩ সেপ্টেম্বর রাজশাহী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। বিচারক মো. হাদিউজ্জামান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

September 25, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী-৪ এর সাবেক এমপি এনামুল কারাগারে মারধরের শিকার

আপডেট সময় : ০৬:৫৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪