রাণীশংকৈলে ইউএনও’র কাছে স্মারকলিপি দিয়েছে পূজা উদযাপন পরিষদ
- আপডেট সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৭৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ইউএনও’র কাছে স্মারকলিপি দিয়েছে পূজা উদযাপন পরিষদ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ। রোববার (২২ আগস্ট) উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্যরা ইউএনওর হাতে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব, সম্পাদক সাধন সহ উপজেলার ৫৪ টি পূজা মন্দিরের সভাপতি ও সম্পাদক।
এ সময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, উপজেলার ৪টি পূজা মন্দিরে যে সমস্যা রয়েছে এই ৪টি মন্দিরের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত রাণীশংকৈল উপজেলার ৫৪ মন্দিরে পূজা না করার সিদ্ধান্ত নেন পূজা উদযাপন পরিষদ। পরে স্মারকলিপি প্রদান করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, পূজা উদযাপন পরিষদ একটি স্মারকলিপি দিয়েছে তদন্ত সাপেক্ষে অবস্থা গ্রহণ করা হবে।























