ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাত বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে আনন্দে কাঁদছেন বৃদ্ধা মা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৩১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাত বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে আনন্দে কাঁদছেন বৃদ্ধা মা

সাত বছর আগে হারিয়ে যায় বড় ছেলে। চারিক অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে চোখের জলে নিজের বুক ভবিজিয়ে ছেলেকে ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন বৃদ্ধা মা। ছেলে নিখোঁজ হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। ভেবেছিলেন হারানো ছেলেকে তার মৃত্যুর আগে আর ফিরে পাবেন না। অথচ সৃষ্টিকর্তার ইচ্ছাই নিখোঁজের সাত বছর পর হারিয়ে যাওয়া ছেলে হারুনুর রশিদকে ফিরে পেলেন ৬০ বছরের বৃদ্ধা মা হনুফা খাতুন। হারিয়ে যাওয়া আদরের ছেলেকে ৭ বছর পরে ফিরে পেয়ে মা হনুফা খাতুনের আনন্দ যেনো আর ধরছেনা। এতদিন কেঁদেছেন ছেলেকে হারিয়ে, আর এখন কাঁদছেন আদরের সন্তানকে ফিরে পাওয়ার আনন্দে। জানা যায়, রাজশাহীর বাগমারার কুমারপুর গ্রামের বাসিন্দা মামুনুর রশিদের প্রচেষ্টায় গত বুধবার হারানো ছেলেকে ফিরে পেয়েছেন মা হনুফা।

মামুনুর রশিদ বলেন, ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ির পাশের একটি সারের দোকানের সামনে এক যুবককে দেখতে পান তিনি। গায়ে ময়লা ও ছেঁড়া জামা। ট্রাউজার পরা অবস্থায় দোকানের বারান্দায় শুয়ে ছিলেন ওই যুবক। কাছে গিয়ে বুঝতে পারেন, ওই যুবক মানসিক প্রতিবন্ধী। যুবককে নিজ বাড়িতে নিয়ে খাবার দেন তিনি। খাওয়ার পর বাড়িতে আশ্রয় দেওয়া হয়। তার পরিবারের সদস্যরা পরের দিন গোসল করিয়ে পোশাক পরিবর্তন করে দেন। যুবকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়। তিনি কোনো কথা বলছিলেন না তিনি। হতাশ হননি তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। তার কলেজ পড়ুয়া ছেলে ওই যুবকের সঙ্গে ভাব বিনিময়ের চেষ্টা অব্যাহত রাখেন। পরে ১৭ সেপ্টেম্বর যুবকের কাছে কলম ও সাদা কাগজ দিলে তিনি তার নাম লেখেন হারুনুর রশিদ। সেই সঙ্গে তাঁর বাবার নাম: নজরুল ইসলাম, গ্রাম: কালাপাড়া, উপজেলা: নালিতাবাড়ী ও জেলা শেরপুর বলে উল্লেখ করেন।

এ ঠিকানা পাওয়ার পর যুবকের বিষয়ে খোঁজ নেওয়া শুরু করেন মামুনুর রশিদ। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মুঠোফোন নম্বর সংগ্রহ করেন। ওসির সঙ্গে যোগাযোগ করে ওই যুবক সম্পর্কে জানান। ওসির মাধ্যমে কালাপাড়া গ্রামের এক গ্রাম পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ শুরু করেন মামুনুর রশিদ। এক পর্যায়ে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হারুনের পরিচয় বিষয়ে নিশ্চিত হন। শেষ পর্যন্ত গত বুধবার পরিবারের সদস্যদের কাছে হারুনকে হস্তান্তর করেন মামুনুর রশিদ।

সাত বছর পর নিখোঁজ ছেলে হারুনকে পেয়ে উচ্ছ্বসিত মা হনুফা খাতুন ও তার পরিবারের সদস্যরা। পাঁচ ছেলে ও দুই মেয়ের মধ্যে হারুন বড়। তার ১০ বছরের একটি মেয়ে আছে। সাত বছর আগে হারুনের স্ত্রী ক্যানসারে আক্রান্ত হন এবং বাবা মারা যাওয়ার পর তিনি মানসিকভাবে বড় আঘাত পান। এরপর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

হারুনের ছোট ভাই হান্নানুর রহমান বলেন, তার ভাই এসএসসি পাস করেছেন। ভাইকে কোনো দিন খুঁজে পাবেন, তা ভাবতে পারেননি। ছেলেকে হারানোর পর তার মা অসুস্থ হয়ে পড়েছিলেন। আগে কান্নাকাটি করলেও এখন চোখের জল শুকিয়ে গেছে। ভাই বাড়িতে ফিরে আসায় পরিবারে আনন্দ ফিরেছে। তাদের মা এখন কাদছেন আনন্দে। হারুনকে দেখতে বাড়িতে আসছেন স্বজনেরা।

September 19, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাত বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে আনন্দে কাঁদছেন বৃদ্ধা মা

আপডেট সময় : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪