গুরুদাসপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর পরিবার
- আপডেট সময় : ০২:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ৪৮৩ বার পড়া হয়েছে

গুরুদাসপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগীর পরিবার
নাটোরের গুরুদাসপুরে ধারাবারিষা ইউনিয়নের হীরা খাতুন (২৯) সহ তার আত্মীয়-স্বজনকে রাস্তায় অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার, ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটার দিকে, স্থানীয় প্রধানদের সাথে পূর্বের মামলা সংক্রান্ত আপস-মীমাংসার পরামর্শ শেষে বাড়ি ফেরার পথে ধারাবারিষার দেবদার মোর এলাকায় প্রতিপক্ষের লোকজন তাদের পথরোধ করে এবং লাঠিসোটা দিয়ে হামলার চেষ্টা করে। এ সময় এলাকাবাসী ও থানার পুলিশ এসে ভুক্তভোগীদের উদ্ধার করে।
ভুক্তভোগী হীরা খাতুন জানান, পোয়ালশুরা দরিপাড়ার প্রতিপক্ষের রফিক হোসেনের ছেলে রিমন হোসেন (২৪), মৃত্যুর মোজার ছেলে মুকুল হোসেন (৪২), রফিকের স্ত্রী রিতা বেগম (৪২) এবং চলনালী গ্রামের ফরিদুল ইসলামের ছেলে শামীম হোসেন (২৭) তাদের ওপর হামলা করে।
এই ঘটনায় হীরা খাতুন গুরুদাসপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে তার পরিবারের এক ছেলের সাথে রফিকের ছেলের ঝগড়া হয়, যা থেকেই বিরোধের সূত্রপাত এবং তাদের পরিবারের ৮ জনকে আসামী করে মিথ্যা মামলা করে। রফিকের পরিবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের চলাচলসহ বিভিন্ন বিষয়ে বাধা সৃষ্টি করছে। তাদের বাড়ি ও রাস্তা অবরুদ্ধ করে রাখা হচ্ছে এবং হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন হীরা খাতুন।
ভুক্তভোগী পরিবার এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন।
অভিযুক্ত নুসরাত সুলতানা রিতা মোবাইল ফোনে বলেন, হিরা নিজেই তার বাড়ির জিনিসপত্র নিয়ে যাচ্ছে এলাকার লোকজন হয়তো কিছু বলেছে।থানার পুলিশ এসে হিরার কথা রেকর্ড করে শুনেছে আমি কিছু বলিনি তাদের।
গুরুদাসপুর থানার ওসি তদন্ত মো. আবু রায়হান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।























