ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৮:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ২৯৮ বার পড়া হয়েছে

natore news pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

প্রকল্প থেকে আগত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একডেমিক সুপারভাইজাদের কর্তৃক সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে এবং শিক্ষকগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় পূর্ণ দিবস কর্মবিরতি, মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করেছেন নাটোরে কর্মরত সরকারি বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ। বুধবার ১৮ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে নাটোর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি নাটোর জেলা শাখার সভাপতি ও সিনিয়র শিক্ষক আকরাম হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক সুলতান মাহমুদ, সিনিয়র শিক্ষক শ্যামলী বেগম রাজু আহমেদ শাহেনশা প্রমূখ।

এ সময় সহকারী শিক্ষকগণ তাদের বক্তব্যে জানান, গত ১৭ সেপ্টেম্বর ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চত্তরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য আয়োজনে সমাবেশ চলছিল। সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমিক সুপারভাইজার (প্রকল্পভুক্ত) ও তাদের ভাড়াটিয়া লোকদের সমন্বয়ে একদল কর্মচারী/কর্মকর্তা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। যা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য চরম অপমানজনক। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সকলের দৃষ্ঠান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারগণ বিধি বিধান বহির্ভূতভাবে মাউশির অধিনস্ত বিভিন্ন দপ্তরের সরকারি মাধ্যমিক শিক্ষকদের জন্য বিধি সম্মত গুরুত্বপূর্ণ পদে পদায়নের জন্য অবৈধভাবে চেষ্টা তদবীর করছে এবং কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করছে। আমরা তাদের এই অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

সেই সাথে সকল মাধ্যমিক বিদ্যালদের উপর হামলার সাথে জড়িত মাধ্যমিক শিক্ষা অফিসার, একাডেমকি সুপারভাইজার (প্রকল্পভুক্ত) এবং তাদের ভাড়াকৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক এর কার্যালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাছুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

September 18, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে নাটোরে মানববন্ধন

আপডেট সময় : ০৮:৩২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪