ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান করেই পদত্যাগ করলেন অধ্যক্ষ

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ৩৩৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান করেই পদত্যাগ করলেন অধ্যক্ষ

রাজশাহী কলেজে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: আনারুল হক যোগদানের আড়াই ঘন্টা পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তিনি পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সহযোগিতায় দায়িত্ব গ্রহণ করতে যান। পরে শিক্ষমার্থীদের চাপের মুখে দায়িত্ব গ্রহণের আড়াই ঘন্টা পর পদত্যাগ করেন প্রফেসর ড. আনারুল হক। এর আগে গত ৯ সেপ্টেম্বর রাজশাহীর শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হককে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়ন করা হয়। তিনি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। এ ছাড়া তার বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠে। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তাকে রাজশাহী কলেজের অধ্যক্ষ হিসাবে পদায়নের পর ফুসে উঠে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। দুর্নীতিবাজ ও আওয়ামী লীগের দালাল হিসাবে চিহ্নিত করে প্রফেসর ড. আনারুল হককে রাজশাহী কলেজের যোগদান করতে দেয়া হবে না বলে ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা এ বিষয়টি নিয়ে আন্দোলন শুরু করেন। একই সাথে প্রফেসর ড. আনারুল হককে প্রত্যাহারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এরই মধ্যে বেশ কয়েকবার প্রফেসর ড. আনারুল হক দায়িত্ব গ্রহণের জন্য কলেজে যান। কিন্তু শিক্ষার্থীরা তাকে কলেজে ঢুকতে দেননি। তিনি বিভিন্ন মহল দিয়ে চেষ্টা করেন এই সানামধন্য কলেজে যোগদানের জন্য।

অবশেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি প্রশাসনের লোকজন নিয়ে কলেজে যান যোগদান করতে। এসময় শিক্ষার্থীরা আগে থেকেই প্রফেসর ড. আনারুল হককে কলেজে প্রবেশ করতে দেবে না মর্মে রাজশাহী কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এক সময় পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সহযোগিতায় কলেজের ভেতরে প্রবেশ করেন। প্রবেশের পর কলেজের অধ্যক্ষ হিসাবে যোগদান করেন। এক সময় শিক্ষার্থীরা বিক্ষুদ্ধ হয়ে উঠলে তোপের মুখে যোগদানের আড়াই ঘন্টা পর তিনি অধ্যক্ষের পদ থেকে পদত্যাগ করেন। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. ইব্রহীম আলী। তিনি বলেন, দুপুরে নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ড. আনারুল হক পদত্যাগ করেছেন।

রাজশাহী কলেজের শিক্ষার্থীরা বলেন, আমাদের প্রিয় ক্যাম্পাস রাজশাহী কলেজে বিতর্কিত শিক্ষককে অধ্যক্ষ হিসেবে চাই না। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের দোসর এই অধ্যক্ষকে এই কলেজে প্রবেশ করতে দেয়া হবে না। এখানে সৎ ও যোগ্য কাউকে অধ্যক্ষ হিসেবে পদায়নের দাবি জানিয়ে আসছিলেন তারা।

September 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মুখে যোগদান করেই পদত্যাগ করলেন অধ্যক্ষ

আপডেট সময় : ০৪:৪৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪