ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্যান্সারে আক্রান্ত মিঠুন, চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ ৩৫৮ বার পড়া হয়েছে

collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্যান্সারে আক্রান্ত মিঠুন, চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

নাটোরের বাগাতিপাড়ায় ছিট-কাপড়ের দোকানের কর্মচারীর চাকরি করে স্ত্রী-সন্তান নিয়ে ভালোই চলছিল তরুন সাহা ওরফে মিঠুনের সংসার। হঠাৎ করেই শরীরে নানা জটিলতা দেখা দেয়। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও ভালো হয়নি। বড় ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই সন্দেহ থেকে মাস খানেক পূর্বে ঢাকার জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের নিজের শরীরের পরীক্ষা-নিরীক্ষা করান। বিধি-বাম, সত্যি যে তার শরীরের ক্যান্সার বাসা বেঁধেছে! চিকিৎসক জানিয়েছেন, দ্রুত তার কেমো থেরাপি দিতে হবে। তার চিকিৎসায় ৮ থেকে ১০ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্রতার কারণে তার পরিবারের পক্ষে কোনোমতেই এতো টাকা জোগাড় করা সম্ভব নয়।

মিঠুন বাগাতিপাড়া উপজেলার জামনগর তিলিপাড়া গ্রামের মোহিত সাহা এবং মা ত্রিনয়নি সাহা ছেলে। বর্তমানে নিজ বাড়িতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন তিনি। তার দুই সন্তানের বড় ছেলে কৃষ্ণ এসএসসি পরীক্ষার্থী এবং ছোট ছেলে কুষ চতুর্থ শ্রেনীর ছাত্র। দুই শতাংশ বাড়ির ভিটে ছাড়া তাদের আর কোন সম্পদ নাই। উপার্জনেরও কোন ব্যক্তি নেই। নিজেদের সহায় সম্বল বিক্রি করে কেমো থেরাপী শুরু করেছিলেন। কিন্তু সে অর্থও শেষ হয়ে গেছে। ১২ টি কেমো থেরাপীর বাঁকিগুলো টাকার অভাবে দিতে পারছেন না। দুই সন্তান, বৃদ্ধ শ্বাশুড়ি আর অসুস্থ স্বামীকে নিয়ে দুর্বিষহ জীবন-যাপন করছেন মিঠুনের স্ত্রী নিপা রানী সাহা। এদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বিছানায় শুয়ে নীরবে কেঁদে চলেছেন মিঠুন। সন্তানদের জন্য তিনি বাঁচতে চান। এ অবস্থায় তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানসহ সরকারের নিকট সহায়তা কামনা করেছেন।
প্রয়োজনে তরুন সাহার ব্যক্তিগত বিকাশ নাম্বার ০১৭৯৭৮৪৮৭৭২-এ যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

September 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ক্যান্সারে আক্রান্ত মিঠুন, চিকিৎসা হচ্ছে না টাকার অভাবে

আপডেট সময় : ০১:২১:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪