ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ

মোহনপুরে মুদি দোকানে আগুন দিয়েছে, দোকান মালিকের অভিযোগ

এম এম মামুন,নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহনপুরে মুদি দোকানে আগুন দিয়েছে, দোকান মালিকের অভিযোগ

রাজশাহীর মোহনপুর উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি মুদি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে অভিযোগ দোকান মালিকের। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোর চার টার দিকে এ অগ্নিকান্ড ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন দোকান মালিকসহ প্রত্যক্ষদর্শীরা। মূহুর্তের মধ্যে দোকানে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। আগুনে দোকানে থাকা একটি ফ্রিজ, ৫টি ফ্যান, একটি এলিডি টিভি, দুইটি গ্যাসের সিলিন্ডারসহ চাল ডাল থেকে শুরু করে সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় পৌনে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহতের হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনপুর উপজেলার রায়ঘাটি ইউনিয়নের সরমইল নামোপাড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে নজরুল ইসলাম গ্রামের মোড়ে প্রায় ৭ বছর ধরে মুদি খানার ব্যবসা করে আসছিলেন।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার প্রতিদিনের মত বেচাকেনা শেষ করে রাতে ছেলে তারেক রহমান দোকান বন্ধ করেন। বাসায় যাওয়ার পর রাত চার টার দিকে লোকজনের হৈচৈ শুনে বের হয়ে এসে দেখেন তার মুদির দোকান আগুনে পুড়ছে। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিসের ষ্টোশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকের পক্ষে থেকে অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের খোঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

September 13, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মোহনপুরে মুদি দোকানে আগুন দিয়েছে, দোকান মালিকের অভিযোগ

আপডেট সময় : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪