ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

রাণীশংকৈলে জিংক ধানের সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত

নাজমুল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে জিংক ধানের সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত

জিংক ধানের ভাত খেলে,পুষ্টি মেধা উভয় মেলে এই প্রতিপাদ্য কে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আর্ন্তজাতিক খাদ্য নীতি গবেষণা ইনস্টিটিউট (IFPRI) হারভেস্টপ্লাস প্রোগাম এর রিএ্যক্টস-ইন প্রকল্পের আয়োজনে সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নীতি নির্ধারক এবং প্রকল্প অংশীদারগনের সম্বনয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ড. সালেউদ্দিন আহম্মেদ টিম লিডার এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেইঞ্জ আর ডি আর এস বাংলাদেশের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম,উপজেলা প:প: কর্মকর্তা ডা: আব্দুস সামাদ চৌধুরী, এনামুল হক হেড এগ্রিকালচার এন্ড ক্লাইমেট চেইঞ্জ আরডি আর এস বাংলাদেশ, জাকিউল হাসান ডিভিশনাল কোর্ডিনেটর হারবেস্ট প্লাস বাংলাদেশ, এস কে আব্দুল্লাহ উপজেলা খাদ্য কর্মকর্তা, কৃষি দিব মোহাম্মদ শাহীনুর ইসলাম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকগণ।

আলোচনা সভায় জিংক ধানের গুনাগুন সহ প্রতিটি মানুষের দেহে জিংকের ঘাটতি পুরণ জিংক ধানের মাধ্যমে করা সম্ভব বলে মনে করেন বক্তৃতারা।
রিএ্যক্টস-ইন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে, ওয়াল্ড ভিশন, হারভেস্টপ্লাস, নিউট্রিশন ইন্টারন্যাশনাল এবং ম্যাক গিল বিশ্ববিদ্যালয় কনসোর্টিয়ামের মাধ্যমে অন্যান্য তিনটি দেশের মতো বাংলাদেশের ঠাকুরগাঁও জেলায় বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের হারভেস্টপ্লাসের কার্যক্রমগুলো আরডিআরএস বাংলাদেশ/ইএসডির এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। হারভেস্টপ্লাস ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ বায়োফর্টিফাইড খাদ্য শস্যেও বিকাশ ও প্রচার করে এবং বায়োফটিফিকেশন প্রমাণ এবং প্রযুক্তিতে বিশ্বব্যাপী নেতৃত্ব প্রদান করে পুষ্টি এবং জনস্বাস্থ্যেও উন্নতি করে। হারভেস্টপ্লাস বাংলাদেশে জিংক ধান, জিংক গম এবং জিংক ও আয়রণ মসুর এর সম্প্রসারণ এবং অভিযোজনে কাজ করছে। বর্তমানে বাংলাদেশে আমন মৌসুমে ব্রি ধান৭২ ও বিনাধান২০ এবং বোরো মৌসুমে ব্রি ধান৭৪, ৮৪, ১০০ ও ১০২ জিংক ধানের ব্যাপক চাষাবাদ হচ্ছে।

September 9, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে জিংক ধানের সম্প্রসারণে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪