ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার শিক্ষা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার- শিক্ষামন্ত্রী মিলন

বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির অভিযোগ অস্বীকার সেই বিএনপি নেতার, তদন্ত কমিটি গঠনের দাবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৪৪০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির অভিযোগ অস্বীকার সেই বিএনপি নেতার, তদন্ত কমিটি গঠনের দাবি

নাটোরের বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: সামসুন্নাহারকে হুমকিসহ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে ঘটনাসহ অধ্যক্ষের দূর্নীতির তদন্তে কমিটির গঠণের দাবি করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন। সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পূর্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।

তিনি বলেন, একজন অধ্যক্ষকে তিনি হুমকি দিতে পারেন না। এমনকি কলেজের কোন হিসেব চাইতেও তিনি পারেন না। তিনি তার কার্যালয়ে বর্তমান প্রতিষ্ঠান পরিচালনার জন্য উপজেলা পর্যায়ে দলের শীর্ষ নেতা হিসেবে তার কাছে সহায়তার জন্য এসেছিলেন। তিনি তাকে সহায়তার আশ্বাস দিয়েছেন এবং কলেজের বিভিন্ন পরিস্থিতি জানতে চেয়েছেন মাত্র। তবে অধ্যক্ষ সামসুন্নাহার বিএনপির বহিস্কৃত নেতাদের প্ররোচনায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ করেছেন দািব করে মোশাররফ বলেন, অধ্যক্ষের পুরো পরিবার আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। দীর্ঘ ১৭ বছর পরিচালনা কমিটিতে পরিবারতন্ত্রের মাধ্যমে কলেজটিতে নানা অনিয়ম ও দূর্নীতি করেছেন। এসব দূর্নীতি ও তার ঘটনা তদন্তে প্রশাসনের কাছে কমিটি গঠনের দাবি তুলেছেন। এদিকে মোশাররফ হোসেন আরো দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচারী সরকারের পতনের পর বাগাতিপাড়া উপজেলা সবচেয়ে বেশি শান্তিপূর্ন রয়েছে। কেউ কোন অযুহাত তুলে শান্তি বিনষ্ট করার চেষ্টা করলে ছাড় দেবেনা স্থানীয় বিএনপি।

এদিকে এর আগে এদিন দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা: সামসুন্নাহার একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাতকারে উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেনের বিরুদ্ধে তাকে হুমকি দেওয়ার অভিযোগ করেন। এঘটনায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি অভিযোগ করে বলেন, অধ্যক্ষকে দলীয় কার্যালয়ে ডেকে তাকে কড়া ভাষায় এ যাবত কলেজের সব হিসাব-নিকাশ চান এবং তার মনোনীত ব্যক্তিকে কমিটিতে রাখার নির্দেশ দেন। এ ঘটনায় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ রেজাউল করিম বলেছেন, ওই অধ্যক্ষকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক ভাবে তার ইসিজি করা হয়। তাতে তার রিপোর্ট খারাপ এসেছে। বর্তমানে তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

September 9, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় অধ্যক্ষকে হুমকির অভিযোগ অস্বীকার সেই বিএনপি নেতার, তদন্ত কমিটি গঠনের দাবি

আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪