ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কবিতার নাম “অপত্যস্নেহ”

ঈশিতা রায়
  • আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৬৩৬ বার পড়া হয়েছে

Ishita roy-collected pic

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কবিতার নাম “অপত্যস্নেহ”

অপত্যস্নেহ

ঈশিতা রায়
—————————————
ভীষন জানতে ইচ্ছে হতো ছোটবেলায়
আমি যখন প্রথম মা ডেকেছিলাম
আমার মা কি করেছিল?
আনন্দে কেঁদে দিয়েছিলো, নাকি বিস্ময়ে অভিভূত ছিল?
আরও জানতে ইচ্ছে হতো–
আমি যখন প্রথম পায়ের ধাপ ফেলি,
তখন কি করেছিল মা?
দূরে দুই হাত বাড়িয়ে আমার পরের ধাপ ফেলার অপেক্ষা করতো,
নাকি আমার আঙ্গুল ধরে সাহস দিতো?
কি জানি! কিন্তু একটা তো করতো হয়তো
জানার খুব ইচ্ছে থাকলেও জানাটা আর হয়ে ওঠেনি।

আজ আমি ‘মা’
অপত্যের মুখে প্রথম মা ডাক শুনে আনন্দে কেঁদেছিলাম আমি,
বুকের কোথায় জানি একটু সুখ, একটু পূর্ণতা পাচ্ছিলাম
যখন প্রথম পায়ের ধাপ ফেলছিল আমার সন্তান
আনন্দে কেঁপেছিল বুক
মনে হচ্ছিল, আমার অংশ, আমার রক্ত
পৃথিবীতে নিজের বিস্মৃতি ঘটাচ্ছে।
এখন আমার মনে হয়, মায়ের সব সন্তান যেমন এক
ঠিক তেমনি, পৃথিবীর সব ‘মা’ মায়ের ভালোবাসা
আর মায়ের অনুভূতিগুলোও এক।

 

 

September 9, 2024
কবিতার নাম “অপত্যস্নেহ”
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কবিতার নাম “অপত্যস্নেহ”

আপডেট সময় : ০৮:৪৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪

কবিতার নাম “অপত্যস্নেহ”

অপত্যস্নেহ

ঈশিতা রায়
—————————————
ভীষন জানতে ইচ্ছে হতো ছোটবেলায়
আমি যখন প্রথম মা ডেকেছিলাম
আমার মা কি করেছিল?
আনন্দে কেঁদে দিয়েছিলো, নাকি বিস্ময়ে অভিভূত ছিল?
আরও জানতে ইচ্ছে হতো–
আমি যখন প্রথম পায়ের ধাপ ফেলি,
তখন কি করেছিল মা?
দূরে দুই হাত বাড়িয়ে আমার পরের ধাপ ফেলার অপেক্ষা করতো,
নাকি আমার আঙ্গুল ধরে সাহস দিতো?
কি জানি! কিন্তু একটা তো করতো হয়তো
জানার খুব ইচ্ছে থাকলেও জানাটা আর হয়ে ওঠেনি।

আজ আমি ‘মা’
অপত্যের মুখে প্রথম মা ডাক শুনে আনন্দে কেঁদেছিলাম আমি,
বুকের কোথায় জানি একটু সুখ, একটু পূর্ণতা পাচ্ছিলাম
যখন প্রথম পায়ের ধাপ ফেলছিল আমার সন্তান
আনন্দে কেঁপেছিল বুক
মনে হচ্ছিল, আমার অংশ, আমার রক্ত
পৃথিবীতে নিজের বিস্মৃতি ঘটাচ্ছে।
এখন আমার মনে হয়, মায়ের সব সন্তান যেমন এক
ঠিক তেমনি, পৃথিবীর সব ‘মা’ মায়ের ভালোবাসা
আর মায়ের অনুভূতিগুলোও এক।

 

 

September 9, 2024
কবিতার নাম “অপত্যস্নেহ”
বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement