ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গা ও নাটোর সদরে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিংয়ের অভিযোগ লালপুরে স্টিয়ারিং স্যালোগাড়ির ধাক্কায় অটোরিকশাচালক নিহত রাজশাহীতে মহিষের শিংয়ের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে বালু-পাথর উত্তোলন বন্ধ, হাজারো শ্রমিক বেকার সিংড়ায় অটোরিকশা চালকের লা’শ উদ্ধার, হ/ত্যার সন্দেহ পঞ্চগড়ে গণ-ধ/র্ষ/ণ মামলা মি’থ্যা প্রমাণিত, বাদীর বিরুদ্ধে মামলার অনুমতি পঞ্চগড়ে সীমান্তের ৩০ বেকার যুবককে ইলেকট্রিক হাউস ওয়্যারিং প্রশিক্ষণ রাজশাহী রেলস্টেশনে মাটি কাটতে গিয়ে ডিজেল ট্যাংকের পাইপ ফেটে অপচয়ের অভিযোগ হরিপুরে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন

দিনাজপুরে প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

এল এইচ আকাশ, দিনাজপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪ ৩১৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরে প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ দিনাজপুর জেলা কার্যালয়ের অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের নিকট প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় দিনাজপুর জেলাধীন কোতোয়ালী থানার উত্তর ফরিদপুর মৌজার জে. এল. নং- ৯৬ এলএ কেস নং-১৯/ চার/ ১৯৬০-৬১ এর হাউজিং স্টেট এর আওতায় অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত মালিকগণের ওয়ারিশদের ও বাপ দাদার আমল থেকে বসবাসকৃত স্থানীয় পরিবারের নিকট প্লট বরাদ্দের দাবী ৪শ পরিবারের।

বাংলাদেশের জাতীয় দৈনিক যায়যায়দিন ও দিনাজপুর থেকে প্রকাশিত ৮ সেপ্টেম্বরের দৈনিক তিস্তা পত্রিকায় প্রকাশিত দিনাজপুর হাউজিং এস্টেটে সীমিত আয়ের লোকদের জন্য আবাসিক প্লট বরাদ্দের লটারীর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ১০ সেপ্টেম্বর মঙ্গলবার জাতীয় গৃহায়ন কতৃপক্ষ সেগুন বাগিচা ঢাকার সম্মেলন কক্ষে লটারী অনুষ্ঠিত হবে। ক্ষতিগ্রস্থ পরিবারের দাবী বিগত দিনের আওয়ামীলীগ সরকার থাকাকালে জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর ডিভিশনের অনেকে আওয়ামীলীগ সরকারের নেতাকর্মীর যোগসাযোগে মোটা অংকের টাকা নিয়ে প্লট বরাদ্দ দিয়েছে। খোজঁ নিয়ে দেখেন একেকজনের ৩ টা ৪টা করে বাড়ী রয়েছে। অথচ আমরা যারা ক্ষতিগ্রস্থ পরিবার তাদেরকে বাড়ীভিটা হারা করতে চায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষ দিনাজপুর ডিভিশন। মানববন্ধনে বিভিন্ন শ্লোগান দেন তারা, আওয়ামীলীগের লটারী মানিনা,মানবোনা, হুইপের লটারী মানবোনা,মানিনা। আন্দোলনের তোপের মুখে লটারী স্থগিতের ঘোষনা দেন জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মোঃ মইনুল হক মোতাইদ এবং তিনি উপশহরের প্রত্যেক ব্লক থেকে একজন প্রতিনিধি নিয়ে তদন্ত করে প্লট বরাদ্দ দিবে বলেন আসস্থ্য করেন।

মানববন্ধনে মোঃ কামাল হোসেন জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অনেক প্লট রয়েছে, আমরা যারা বসবাসরত রয়েছি আমরা সরকারের আইন অনুযায়ী ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করবো,আমরা স্থায়ী বাসিন্দা আমরা স্থান ছাড়া হতে চাই না। উপশহর ৪ নং ব্লকের আওতায় ১৩.১৪.১৫.১৬.১৭.১৮.১৯.২০.২১.২২.২৩.২৪.২৫, উপশহর ৫ নম্বর ব্লকের ৫.৬.৭.১০.১১.১২.১৪.১৬.১৭.১৮.১৯.২০.২১.২২.২৩.২৪.২৫.২৬.২৮, উপশহর নতুন ৬ /এ ৩৭.৩৮ এবং খেরপট্টি এলাকায় কিছু প্লটে আমরা বসবাস করে আসছি। এই প্লট গুলো আমাদের বরাদ্দ দিয়ে বাকী প্লটগুলো লটারী দিক।

মোছাঃ ফাতেমা বেগম জানান, আমার দাদার আমল থেকে আমরা এখানে বসবাস করে আসছি, আমরা সরকারের কাছ থেকে ন্যায্য মূল্য দিয়ে প্লট কিনে নিবো। আমি অন্তরবর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং এই সরকারের কাছে ন্যায় বিচার চাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিনাজপুরে প্লট বরাদ্দের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪