বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
- আপডেট সময় : ০৮:৫৩:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৫৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
সারাদেশের ন্যায় নাটোরের বাগাতিপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা চত্বরের সড়ক প্রদক্ষিণ করে পূনরায় কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শরীফ মোহাম্মদ, প্রাথমিক শিক্ষা অফিসার ড. সাবরিনা আনাম, বাগাতিপাড় স্মার্ট প্রেস ক্লাবের সভাপতি আল-আফতাব খান সুইট সহ আরও অনেকে।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাগাতিপাড়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার রতন কুমার পাল























