রাণীশংকৈলে ছাত্র-জনতা প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ৩১৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে ছাত্র-জনতা প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ছাত্র জনতা প্রীতি সমাবেশ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭সেপ্টেম্বর) বিকাল ৫ টায় নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী স্কুল মাঠে জামায়াতে ইসলামীর আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে নন্দুয়ার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনিসুনের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলার নায়েবে আমির অধ্যাপক মাওলানা বেলাল উদ্দীন প্রধান।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মাওলানা রজব আলী,মিজানুর রহমান মাস্টার,শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্পাদক মতিউর রহমান সহ জামায়াত ও ইসলামি ছাত্র শিবিরের বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীগণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বক্তারা দীর্ঘ ১৫ বছরের অত্যাচার নিপীড়নের কথা তুলে ধরে বলেন স্বৈরাচারী শাসক কে দেশের মাঠিতে ফিরিয়ে এনে বিচার করা হবে।উপজেলা আমির আরো বলেন,যারা আওয়ামী লীগের ভাইয়েরা আছেন আপনার আপনাদের ভুলগুলো বুঝতে পেরেছেন তাই বলছি আপনারাও ইসলামের পতাকা তলে আসুন।আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তুলবো।























