ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ২ চাটমোহরে সার লুটের ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬ দুই বছর পর ইন্টার্নশিপে গিয়ে রামেক হাসপাতালে অবরুদ্ধ, ছাত্রলীগের দুই নেতাকে পুলিশের হেফাজতে রাজশাহী বিমানবন্দরের সামনে গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার, পেছনের গেট দিয়ে বের করা হলো মন্ত্রীকে কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার বাগাতিপাড়ায় টাকা দিয়েও বৈধ বিদ্যুৎ সংযোগের নিশ্চয়তা নেই, পল্লী বিদ্যুৎ ঘিরে নানা অভিযোগ অন্যের অসহায়ত্ব তুলে ধরা সাংবাদিক ইসাহাকের নিজেরই এখন বাঁচার আকুতি গোদাগাড়ীতে ডিএপি সার না পেয়ে মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ লালপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ ৪৬০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই

চ্যানেল এ নিউজ ডেস্কঃ
মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই। বিভিন্ন কারণেই ভেঙে যেতে পারে অনেক স্বপ্নে শুরু করা রঙিন সংসার। এমন ঘটনায় খুব একটা অবাক হওয়ার কিছু নেই। কিন্তু তিন ভাই একসঙ্গে যদি তাদের স্ত্রীদের তালাক দেয়, তাহলে সেটা অবাক হওয়ার বিষয়।

এমন অবাক করা ঘটনা বাস্তবেই ঘটেছে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন। হৃদয়বিদারক ঘটনার কারণে তিন ভাই তাদের স্ত্রীকে তালাক দিয়েছেন বলে রোববার (২০ ফেব্রুয়ারী) গালফ নিউজ এর এক প্রতিবেদন সূত্রে জানা যায়।

আলজেরিয়ার বাসিন্দা ওই তিনভাই বাড়ি ফিরে দেখেন, তাদের অসুস্থ মাকে পাশের বাসার এক নারী গোসল করিয়ে দিচ্ছেন। এই দৃশ্য দেখে তিন ভাই-ই তাদের স্ত্রীদের উপর ক্ষিপ্ত হয়ে একই সঙ্গে তিনজনই তাদের স্ত্রীকে তালাক দেন বলে ওই প্রতিবেদনে বলা হয়।

জানা গেছে, ওই তিনভাইয়ের একটি বোনও আছে। সপ্তাহে দুদিন সেই বোনই এসে মাকে গোসল করিয়ে দিতেন। পাশাপাশি মায়ের দেখভালও করতেন। কিন্তু সম্প্রতি বোনের স্বামীর ক্যান্সার ধরা পড়ায় তিনি আসতে পারছেন না।

এদিকে, ওই তিন ভাই মায়ের দেখাশোনা করার জন্য স্ত্রীদের বললেও তারা দেখাশোনা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয়। অসুস্থ মাকে প্রতিবেশীদের কাছে দয়া ভিক্ষা করতে দেখে ক্ষেপে গিয়ে তারা এই সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

February 21, 2022

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মায়ের সেবা না করায় তিন বৌকে তালাক দিলেন তিন ভাই

আপডেট সময় : ১১:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২