ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

মান্দায় ইউপি সদস্যদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় ইউপি সদস্যদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন

নওগাঁর মান্দায় কয়েকজন ইউপি সদস্যের আনা বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করেছেন কাঁশোপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে তার নিজস্ব চেম্বারে পাল্টা সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভয়ভীতি প্রদর্শন হুমকি – ধামকিসহ চেয়ারম্যানের পদ থেকে আমাকে অপসারণের চক্রান্ত করছে একটি মহল। এতে আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তারপর ও আমি জীবনের ঝুঁকি নিয়ে পরিষদের যাবতীয় কার্যক্রম যথাযথভাবে পালন করছি। তিনি আরোও বলেন, একটি মহলের উস্কানিতে পরিষদের সদস্য রইচ উদ্দিন মন্ডলের নেতৃত্বে কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ নয়ছয় ও আত্মসাৎ এর অভিযোগ তোলেন। যা একেবারেই মিথ্যা ও ভিত্তিহীন দূর্নীতিবাজ প্রমাণ করতে কতিপয় ইউপি সদস্যকে দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ওই মহলটি।

ইউপি চেয়ারম্যান সালাম দাবি করেন, পরিষদে আলোচনার পর কমিটি গঠন করে প্রত্যেকটি প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। পরিষদের সদস্যরা ওইসব প্রকল্পে সভাপতি পদ থেকে সরকারি বরাদ্দের টাকা উত্তোলন ও ব্যয় করেন। রাস্তায় স্ট্রিট লাইট ও তারা-৩ নলকূপ স্থাপনসহ রাস্তার সিসিকরণ কাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে আলমারি সঠিকভাবে সরবরাহ করা হয়েছে। বল প্রয়োগ ও হুমকি দিয়ে কাগজপত্রে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ সঠিক না। এছাড়াও খোলা ডাকের মধ্যে পরিষদের পুকুর ও আম গাছ লিজ দেওয়া হয়েছে। এখানে কোন অনিয়ম ও দুর্নীতি করা হয়নি।

উক্ত সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আবুল হোসেন, নাদিরা পারভিন, আব্দুস সামাদ, আবেদ আলী মন্ডল, ও দুলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় ইউপি সদস্যদের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:৪৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪