ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে গাছি বাড়ি ফিরল লাশ হয়ে

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতাঃ
  • আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৬৯৯ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে গাছি বাড়ি ফিরল লাশ হয়ে

নাটোরের বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে বাড়িত থেকে বেড়িয়ে ৬৫ বছরের গাছি সলিম উদ্দিন ফিরলেন লাশ হয়ে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড় চিথলিয়া গ্রামের জনৈক সেকেনের নারিকেল গাছ ঝুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সলিম উদ্দিন বাগাতিপাড়া উপজেলার ১ং পাঁকা ইউনিয়েনের মালিগাছা নীমতলা গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।

পরিবার ও স্থানীয়রা জানান, সলিম উদ্দিন বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে খাওয়া দাওয়া করে সকাল ৬টার দিকে কাজে যাওয়ার সময় তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন আজ অনেক দূরে যাবো। এরপর সকাল ১০টার দিকে পরিবারের লোকজন জানতে পান নারিকেল গাছ ঝুড়তে গিয়ে সলিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারিকেল গাছের উপরে ঝুলে আছেন।

ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার দিকে সলিম উদ্দিন উপজেলার বড় চিথলিয়া গ্রামের সেকেনের নারিকেল গাছ পরিষ্কার করার জন্য গাছে উঠে হাতের হাসুয়া দিয়ে নারিকেল গাছে ডালে কোপ দেওয়ায় গাছের ডালটি বৈদ্যুতিক তারের উপর পড়ে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই সলিমের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ দয়ারামপুর ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় প্রায় দেড় ঘন্টা গাছের উপর ঝুলতে থাকে সলিম উদ্দিন এর মরদেহ। পরে ফায়ার সার্ভিস এর টিম এসে নিহত সলিম এর মর দেহ নারিকেল গাছ থেকে মাটিতে নামায়।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নান্নু খান বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। মরদেহটির প্রাথমিক সুরাৎহাল শেষে নিশ্চিত হওয়া যায় বিদ্যুৎস্পৃষ্টে সলিম উদ্দিনের মৃত্যু হয়েছে। নিহতের ছেলের বা পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

September 5, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগাতিপাড়ায় অনেক দূরে কাজে যাওয়ার কথা বলে গাছি বাড়ি ফিরল লাশ হয়ে

আপডেট সময় : ১১:০৮:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪