ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে বৃক্ষমেলার উদ্বোধন,পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৩৮৩ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বৃক্ষমেলার উদ্বোধন,পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২০ দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সকালে মেলার উদ্বোধন উপলক্ষে নগরীর গৌরহাঙ্গা রেলগেট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী জেলা প্রশাসনের সহযোগিতায় বিভাগীয় সামাজিক বন বিভাগ ২০ দিনব্যাপী এই বৃক্ষ মেলার আয়োজন করেছে। নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এই মেলায় এবার শতাধিক স্টল অংশ নিয়েছে।

শোভাযাত্রা শেষে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। পরে বিভাগীয় কমিশনার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও সিটি করপোরেশনের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ। আগামী ২০ সেপ্টেম্বর এই বৃক্ষমেলা শেষ হবে। আর মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

September 1, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বৃক্ষমেলার উদ্বোধন,পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান

আপডেট সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪