ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

আওয়ামী লীগ সরকারের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেসব মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ রয়েছে, সেগুলোর পুনঃতদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে দাবি করা হয়েছে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে মিথ্যা মামলা সম্পর্কে অভিযোগ গ্রহণ এবং পরে মামলাগুলোর বিচার বিভাগীয় তদন্তের। রোববার (১ সেপ্টেম্বর) রাজশাহীতে এক ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এই দাবি করা হয়। নগরের রেলগেট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন। মানববন্ধন থেকে বক্তারা মিথ্যা মামলায় যারা হয়রানির শিকার হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহী নগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) তৎকালীন উপপরিদর্শক (এসআই) মাহবুব হাসান সাদা পোশাকে নগরের গোরহাঙ্গা এলাকার বাসিন্দা মাসুদ রানা সরকারের বাড়ি যান এবং তাঁর ছেলে রাজিবকে মাথায় অস্ত্র ঠেকিয়ে নগরীর শিমলা বাগানে তুলে নিয়ে যান। এরপর মাহবুব মাসুদকে মোবাইল ফোনে বলেন, এখনই ৫ লাখ টাকা না দিলে তাঁর ছেলেকে ক্রসফায়ারে দেওয়া হবে। ভয়ে মাসুদ এসআই মাহবুবের হাতে ৫ লাখ টাকা তুলে দেন। কিন্তু তারপরও রাজিবকে ছাড়া হয়নি। পরদিন মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে পাঠানো হয়। দীর্ঘ ১৬ মাস কারাভোগের পর জামিনে রাজিব জামিন পান। মামলা এখনো চলমান।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন ভুক্তভোগী রাজিব হাজার হাজার আছে। আবার মাহবুবের মতো অসাধু পুলিশ কর্মকর্তাও রয়েছে অনেক। তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। পরিবারগুলো মামলা টানতে টানতে হয়রান হয়ে পড়েছে। এত দিন তারা ভয়ে মুখ খুলতে পারেনি। এখন কথা বলার মতো পরিবেশ তৈরি হওয়ায় সবাই তাদের নির্যাতনের কথা প্রকাশ করছে। এখন সময় এসেছে পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার।

বক্তারা আরও বলেন, ‘বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এত দিন যেসব মিথ্যা মামলা করেছে বলে অভিযোগ আছে, সেগুলোর তথ্য সংগ্রহ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি, সরকার যেন উচ্চপর্যায়ের একটি কমিটি করে মিথ্যা মামলার ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করে। এরপর মামলাগুলোর যেন বিচার বিভাগীয় তদন্ত হয়। পুনঃতদন্ত করলে হাজার হাজার মিথ্যা মামলা সামনে আসবে। ভুক্তভোগী পরিবারগুলো মুক্তি পাবে। তখন অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যাবে।’ রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক সাইদুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক রিমন রহমান, ভুক্তভোগী রাজিব, সাংবাদিক মাসুদ রানা রাব্বানী প্রমুখ।

September 1, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আ.লীগের শাসনামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করা সকল মামলা পুনঃতদন্তের দাবি

আপডেট সময় : ০১:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪