ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড সারের দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ, আধাঘণ্টা পর সড়ক ছাড়লেন কৃষকরা লালপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ লালপুরে ড্রেজার থেকে পদ্মায় পড়ে শিশুর মৃত্যু ঝিনাইগাতীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝিনাইগাতীতে দুই পাকা রাস্তা নির্মাণে স্বস্তি, কৃষিপণ্য পরিবহনে সুবিধা পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

গুরুদাসপুরে ভারতীয় আগ্রাসী পররাষ্ট্রনীতি ও ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জনসভা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে

Collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুরুদাসপুরে ভারতীয় আগ্রাসী পররাষ্ট্রনীতি ও ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জনসভা

ভারতীয় আগ্রাসী পররাষ্ট্রনীতি ও ফারাক্কা এবং ডম্বুর বাঁধ খুলে দিয়ে সৃষ্ট বন্যার প্রতিবাদে শুক্রবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে চারটায় নাটোর গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বন্যার্ত মানুষের মঙ্গলার্থে বিশেষ দোয়া এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। সভায় সভাপতিত্ব করেন গুরুদাসপুর থানা বিএনপির সহ-সভাপতি মো. ফিরোজ আহমেদ এবং সঞ্চালনা করেন নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ফেরদৌস আলম।

মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুল মান্নন বক্তব্যে বলেন- প্রয়াত সাবেক এমপি এম, মোজাম্মেল হকের সুযোগ্য পুত্র ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু সবসময়ই আমাদের বিপদের দিনে যোগাযোগ রেখেছে। আমরা যারা গুরুদাসপুর- বড়াইগ্রাম এর নেতাকর্মীদের হাইকোর্ট থেকে বিনা টাকায় জামিন করে দিয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সামসুল হক মোল্লা, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজি মো. নাজিমুদ্দিন সরদার এবং সাবেক পৌর কাউন্সিলর মো.সবুজ বিশ্বস লালন প্রমুখ। সভাটির আয়োজন করেন, নাজিরপুর ইউনিয়ন বিএনপি।

উক্ত জনসভায় বক্তারা ভারতীয় আগ্রাসী নীতির তীব্র সমালোচনা করেন এবং দেশের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা ফারাক্কা বাঁধের মাধ্যমে সৃষ্ট বন্যা এবং এর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সবশেষে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুরুদাসপুরে ভারতীয় আগ্রাসী পররাষ্ট্রনীতি ও ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদ জনসভা

আপডেট সময় : ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪