ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ৩৮১ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার মানুষ আক্রমণ করে বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সহ বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত ও বিচারাধীন মামলার প্রায় ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে। এই ঘটনায় র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানী, শেরপুর কারা কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসক কর্তৃক সরবরাহকৃত পলাতক কয়েদিদের তালিকা সংগ্রহ করে উক্ত কয়েদিদের গ্রেপ্তার অভিযানে নামেন।

এরি ধারাবাহিকতায় ২৯ আগস্ট বৃহস্পতিবার গভীর রাতে পৃথক অভিযানে হত্যা মামলার ১জন এবং নারী ও শিশু নির্যাতন মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ডে সাজাপ্রাপ্ত ১ জন সহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। হত্যা মামলার আসামী হলেন, ঝিনাইগাতী উপজেলার পাইকুড়া এলাকার মজিবর রহমানের ছেলে সোহেল মিয়া(১৯) এবং ১০ বছরের কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামী হলেন, নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার মোহাম্মদ আলীর ছেলে ছলিম উদ্দিন ছলি (৭০)।

র‍্যাব জানায়, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক এবং অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র‍্যাবের আভিযানিক দলটি শেরপুর জেলার নালিতাবাড়ী থানার নন্নী পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা ১০ বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামী ছলিম উদ্দিন ছলিকে এবং ঝিনাইগাতী উপজেলা থেকে হত্যা মামলার বিচারাধীন হাজতি সোহেল মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের স্বস্ব থানায় সোপর্দ করা হয়েছে।

August 30, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কারাগার থেকে পলাতক সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪