ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোদাগাড়ীতে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে একজন গ্রেপ্তার দেবীগঞ্জে সরকারি স্থাপনায় ‘জয় বাংলা’ ও ‘হাসিনা আসবে’ স্লোগান, তদন্তে পুলিশ চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২ নানা আয়োজনে পঞ্চগড়ে পালিত হলো মুক্ত দিবস গোদাগাড়ীতে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা, ১৫ জন আটক পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার

রাজশাহীতে বিএনপি অফিস ভাঙচুর অভিয়োগে লিটন-বাদশা-শফিকুরের বিরুদ্ধে মামলা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে বিএনপি অফিস ভাঙচুর অভিয়োগে লিটন-বাদশা-শফিকুরের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বিএনপির কার্যালয় ভাঙচুর-লুটপাট ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি ফজলে হোসেন বাদশা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে বোয়ালিয়া থানায় মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বজলুর রহমান মন্টু বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৩১ নেতা কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আরও ৩০০-৪০০ জনকে আসামি করা হয়েছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন, এছাড়াও অন্য আসামিরা হলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান বাদশা, সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মীর ইকবাল, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, আজিজুল আলম বেন্টু প্রমুখ। মামলায় সাবেক বেশ কয়েকজন কাউন্সিলর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১৯ জুলাই আসামিরা নগরীর মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়টি ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়। তারা গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে এলাকার জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। পরে তারা মামলার বাদীসহ বিএনপির নেতা কর্মীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, মামলার আসামিরা আত্মগোপনে আছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানাকে মামলাটি তদন্ত করতে দেওয়া হয়েছে। তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

August 28, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে বিএনপি অফিস ভাঙচুর অভিয়োগে লিটন-বাদশা-শফিকুরের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০১:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪