ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মান্দায় রাতারাতি পালানোর সময় তিন এনজিও কর্মী গ্রেপ্তার

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৩৫৫ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় রাতারাতি পালানোর সময় তিন এনজিও কর্মী গ্রেপ্তার

নওগাঁর মান্দায় আমানতকারীদের পাওনা প্রায় কোটি টাকা পরিশোধ না করেই পদ্মা এন্টারপ্রাইজ নামের একটি বেসরকারী সংস্থা কার্যক্রম গুটিয়ে নিয়ে রাতারাতি পালিয়ে যাওয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত ১০টার দিকে উপজেলার কশব ইউনিয়নের পলাশবাড়ি বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় কশব গ্রামের ভুক্তভোগী গ্রাহক আবদুর রশিদ বাদি হয়ে সোমবার মান্দা থানায় মামলা করেন। গ্রেপ্তার এনজিওকর্মীরা হলেন, মান্দা উপজেলার গঙ্গারামপুর গ্রামের মতিউর রহমান (৩১), নওগাঁ সদর উপজেলার কনকই গ্রামের শরিফ সরদার (৩১) ও বেনিফতেপুর গ্রামের আবদুল বারিক (২৮)।

মামলার বাদি আবদুর রশিদ বলেন, পদ্মা এন্টারপ্রাইজ নামের একটি সংস্থা ২০২১ সালে পলাশবাড়ি বাজারে শাখা কার্যালয় খুলে সদস্যদের মাঝে ঋণ বিতরণ শুরু করে। পরে স্থানীয় ব্যক্তিদের সঙ্গে সখ্যতা গড়ে তোলো শাখাটির কর্মীরা। এরপর এক লাখ টাকায় প্রতিমাসে ২ হাজার টাকা মুনাফার প্রলোভন দিয়ে তাদের প্রলুদ্ধ করা হয়।

ভুক্তভোগী গ্রাহক আবদুর রশিদ আরও বলেন, ‘এনজিওকর্মীদের প্রলোভনে আমি তিন দফায় ওই সংস্থায় ৫ লাখ টাকা জমা দেই। কয়েকমাস মুনাফার টাকা যথাসময়ে পরিশোধ করা হয়েছে। এরপর থেকে টালাবাহানা শুরু করে।’

তারা বানু নামের আরেক গ্রাহক বলেন, ‘আমি ওই সংস্থায় এক লাখ টাকা জমা রেখেছি। ১০ মাস আমাকে সঠিকভাবে মুনাফা দেওয়া হয়েছে। হঠাৎ করেই ১ আগস্ট থেকে কার্যালয়টি তালাবদ্ধ করে গা ঢাকা দেন এর কর্মীরা। রোববার রাতে গোপনে কার্যালয়টি খুলে ভেতর থেকে কাগজপত্র নিয়ে সটকে পড়ার চেষ্টা করে সংস্থার কর্মীরা। জানতে পেরে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাহক বলেন, ওই সংস্থায় ৪০জন গ্রাহকের জমা আছে ৮৫ লাখ টাকা। বেশকিছু গ্রাহকের এফডিআর রয়েছে আরও অন্তত ১২ লাখ টাকা। এসব টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এনজিওকর্মীরা রাতারাতি সটকে পড়ার চেষ্টা করে। জানতে পেরে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, রোববার গভীর রাতে তিন এনজিওকর্মীকে থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। ঘটনায় ভুক্তভোগী এক গ্রাহক মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাদের নওগাঁ কারাগারে পাঠানো হয়েছে।

August 26, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় রাতারাতি পালানোর সময় তিন এনজিও কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০১:৫৭:২৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪