ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪ ৩৬৩ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলা অবস্থায় গত ৫ আগস্ট রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাকিব আনজুম সবুজ (২৫) গুলিতে নিহত হন। শুক্রবার (২৩ আগস্ট) রাতে নগরীর বোয়ালিয়া থানায় নিহত সবুজের বাবা মাইনুল হক বাদি হয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং দলের রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ সহযোগী সংগঠনের ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি রাশিক দত্ত, সাবেক সভাপতি আব্দুল ওয়াহেদ খান টিটো, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ হিল গালিব, মহানগর যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির।

ওসি মাসুদ পারভেজ জানান, কলেজছাত্র সবুজ নিহতের ঘটনায় তার বাবা থানায় মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। অধিকাংশ আসামি আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর আলুপট্রি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া খেয়ে পালাচ্ছিলেন বরেন্দ্র বিশ্ব বিদ্যালয়য়ের শিক্ষার্থী সাকিব আনজুম সবুজ। তিনি শাহ মখদুম কলেজ সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানেই তাঁর গলায় ছুরিকাঘাত করা হয়। এতে তার মৃত্যু হয়।

August 24, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে লিটন-ডাবলুর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

আপডেট সময় : ০২:৪৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০২৪