ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেটকার মালিকের মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে

collected picture

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেটকার মালিকের মৃত্যু

রাজশাহীতে পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে জাহিদুর রহমান খন্দকার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮ টার সময় পবা উপজেলার খড় খড়ি কৈচতলা এলাকায় গ্যাস পাম্পে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুর রহমান খন্দকার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর এলাকার বাসিন্দা। তিনি বিস্ফোরণ হওয়া প্রাইভেটকারের মালিক ছিলেন। তিনি নিজেই গাড়ি চালাতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পবা উপজেলার খড়খড়ি কৈচতলা এলাকায় বিসিক-২ এর সামনে ওই পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারটিতে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রাইভেটকারের কাছে দাঁড়িয়ে থাকা জাহিদুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আগুন ছড়িয়ে পড়লে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তার আগেই প্রাইভেটকারটির পেছনের অংশে থাকা গ্যাস সিলিন্ডারসহ ব্যাকডালা চুরমার হয়ে যায়।

রাবির ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, পাম্পে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে তার আগেই বিস্ফোরণে ওই প্রাইভেটকারটি মালিকের মৃত্যু হয়। তার মরদেহ চন্দ্রিমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চন্দ্রিমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, প্রাইভেটকারটির মালিক জাহিদুর রহমান খন্দকার নিজেই তার গাড়ি চালাতেন। গাড়িতে গ্যাস নেওয়ার পর হঠাৎ সিলিন্ডারে বিস্ফোরণ ঘটলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তার মরদেহ উদ্ধার করে থানায় পাঠায় ফায়ার সার্ভিস। থানায় অপমৃত্যুর মামলা করে মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাইভেটকার মালিকের মৃত্যু

আপডেট সময় : ০২:২৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪