ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ.লীগ নেতার মৃত্যু

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ৪৩৪ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ.লীগ নেতার মৃত্যু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর পবা উপজেলার আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল মারা গেছেন। বাদল রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য। সোমবার (১৯ আগস্ট) দুপুরে ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানা গেছে।

পবা উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল হাসান মুঞ্জিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাইদুলের পরিবার সূত্রে জানতে পেরেছি তিনি ভারতে আত্মগোপনে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের খবরে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশে আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদল সীমান্তবর্তী মাঝাড়দিয়াড় চর এলাকায় আশ্রয় নেন। পরে চরের সীমান্ত দিয়ে ভারতে চলে যান। সেখানেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় এক ছাত্রলীগ নেতা জানান, প্রবীণ এ রাজনীতিবীদ গত ৫ আগস্ট দুপুরেই বাড়ি ছাড়েন। পরে দুর্বৃত্তরা তার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। মহিলা ছাড়া তার পরিবারের অন্য সদস্যরাও পলাতক আছেন। সোমবার দুপুরে তিনি মারা গেছেন। তাকে দেশে আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম বাদলের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।

August 19, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে পালিয়ে যাওয়া রাজশাহীর আ.লীগ নেতার মৃত্যু

আপডেট সময় : ০২:৩৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪