ঢাকা ০৬:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেরপুরে ১৪ কোটি টাকার সার কালোবাজারির মামলায় ১০ ডিলারসহ ১৫ জন কারাগারে সাপাহারে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে পূজা উদযাপন ফ্রন্টের মতবিনিময় পঞ্চগড়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার লালপুরে মাদক ও সাইবার প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬; ১০৬ পিস ইয়াবা, ৬৮ সিম ও ৯ মোবাইল উদ্ধার শিবগঞ্জে ৩৪ বোতল ফেয়ারডিল সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগাতিপাড়ায় টানা দ্বিতীয়বারের মতো গুণী প্রধান শিক্ষক নির্বাচিত স্বপ্না রানী নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা বন্ধের দাবিতে মানববন্ধন

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা বন্ধের দাবিতে মানববন্ধন

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা বন্ধসহ নয় দফা দাবিতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। সোমবার (১৯ আগস্ট) সকালে সংগঠনটির রাজশাহী জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচি থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট বন্ধের দাবি জানানো হয়।

জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ছোটন সরদারের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গনেশ মার্ডী। বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়, সাধারণ সম্পাদক শুসেন কুমার শ্যামদুয়ার, কেন্দ্রীয় সদস্য রাজ কুমার শাও প্রমুখ।মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘদিন অতিবাহিত হলেও ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের মানুষেরা এখনও নির্যাতিত হচ্ছেন। প্রতিনিয়ত তাদের ভূমি দখল হচ্ছে। নারীরা ধর্ষিত হচ্ছেন। সুযোগ পেলেই একটি বিশেষ মহল এ সম্প্রদায়ের ক্ষতি করছে। রাষ্ট্রের কাছে দাবি, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর সকল ধরনের নির্যাতন বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

মানববন্ধন থেকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের জন্য আদিবাসী নেতারা সরকারের কাছে জোর দাবি জানান। এছাড়াও আদিবাসীদের সুরক্ষায় নয় দফা দাবি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ওপর হামলা বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪