ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগাতিপাড়ায় ৪৫ টাকার চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩ নাটোর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করলেন সাবেক ছাত্রলীগ সভাপতি বাকী শ্রীবরদীতে বিজিবির অভিযানে ১১ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও ইজিবাইক জব্দ নাটোর জেলা যুবলীগের কমিটি থেকে পদত্যাগের ঘোষণা জাকারিয়া বুলবুলের নিয়ামতপুরে ইউনিয়ন ভূমি অফিসে বহিরাগতদের দৌরাত্ম্য, সরকারি কম্পিউটার ব্যবহারের অভিযোগ চাঁদপুর বাজারে র/ক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন হোমিও চিকিৎসক, হাসপাতালে মৃ’ত্যু গুরুদাসপুরে স্ত্রীকে হ/ত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন, শ্বশুর-শাশুড়ির ২ বছর কারাদণ্ড সাপাহারে আমবাগান থেকে গ্রাম পুলিশের মরদেহ উদ্ধার রাণীশংকৈলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু, জগদল গ্রামে শোকের ছায়া পবায় পুলিশ চিনতে না পারায় থানার সামনে মশাল মিছিল, পবায় ছাত্রদল নেতার বিক্ষোভ

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের অপসরনের দাবিতে মানববন্ধন

চাটমোহর (পাবনা) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের অপসরনের দাবিতে মানববন্ধন

পাবনার চাটমোহর উপজেলার ৫ নং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেনের অপসরন ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। রবিবার (১৮ আগস্ট) সকাল ১০ টায় ছাত্র জনতার ব্যানারে হরিপুর ইউনিয়ন পরিষদের সামনে হরিপুর ইউনিয়নের সর্বস্তরেরশিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আ’লীগ নেতা মোঃ মকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি, দুঃশাসন ও লুটপাটসহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া শেখ হাসিনা সরকার পতনের পর থেকে হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গা-ঢাকা দিয়েছেন। এতে সেবাগ্রহীতা স্থানীয় জনসাধারণের ভোগান্তি চরম আকার ধারন করেছে। গত ১৩ দিন থেকে চেয়ারম্যান পরিষদে তালা দিয়ে পালিয়ে গেছেন। ওই ইউনিয়নের শত শত মানুষ এখন দুর্ভোগের মধ্যে আছেন।

বক্তারা আরও বলেন, নাগরিক সনদ, জন্মনিবন্ধন সহ প্রয়োজনীয় কাগজপত্র নিতে না পারায় ভয়াবহ দুর্ভোগের রয়েছে ইউনিয়নবাসী। তার মত অযোগ্য, দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যান আমরা চাই না। অতিসত্বর তাকে পদত্যাগ করতে হবে এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি দাবি জানান। তা না হলে তার বিরুদ্ধে আন্দোলন অব্যহত থাকবে বলে ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাটমোহরে ইউপি চেয়ারম্যানের অপসরনের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৬:৫৯:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪