নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
- আপডেট সময় : ০৬:২৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ৩১৩ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
কেন্দ্রীয় কর্মসূচির অংশহিসেবে উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা ও ইউনিয়নে পরিষদে বিএনপি অবস্থান কর্মসূচি পালন করেছে। আজ রবিবার জেলা বিএনপির আয়োজনে সকাল থেকে বিএনপির নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করছে। অবস্থান কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য রহিম নেওয়াজ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আলম আবুল, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর নাসিম খান, ছদরুল ইসলাম ডাম্বেল, সাজ্জাদ হোসেন সোহাগ সহ দলীয় নেতা কর্মি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, দেশে এখনো ষড়যন্ত্র চলছে ভোটার বিহিন পেশী শক্তির মাধ্যমে স্থানীয় সরকার জেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা পরিষদ চেয়ারম্যান সিটি করপেরেশন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার মেয়র কমিশনার মেম্বার সহ তারা বিপ্লব ঘটিয়ে তারা তাদের পরিষদে বসার চেষ্টা করছে। আমরা বলতে চাই যে বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে এই বিজয়ে কোন ভোটার বিহীন জনপ্রতিনিধি চেয়ারে বসতে পারবে না।























