ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নাটোরে সাবেক এমপি শিমুলকে প্রধান আসামী করে দুটি মামলা দায়ের

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৮:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ৩৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরে সাবেক এমপি শিমুলকে প্রধান আসামী করে দুটি মামলা দায়ের

নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামী করে সদর থানায় দুইটি হত্যা চেষ্টার এজাহার দায়ের করা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) দুপুরে থানায় হাজির হয়ে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রথম এজাহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলসহ ২৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০/১২ জনের নামে এজাহারটি দায়ের করেন। ২য় মামলাটিতেও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০/১২ জনের নামে হত্যা চেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব।

প্রথম এজাহারে ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন, চলতি বছরের ১৩ মার্চ দুপুরে কোটে একটি মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদ, কোয়েল, সেলিম, মিলন, সায়েম হোসেন উজ্বল, খোকন, মলয়, আমিনুল ইসলাম, কানন, সজিব, সবুজ, রাসু, মাহাতাব, সৌমেন, স্বপন, শিহাব, হৃদয়, আলিফ, জনি, সুমন, সুমন মৃধাসহ আরো ১০/১২জন প্রাইভেটকার ও হাইএস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়। এঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজহার দায়ের করেন ফরহাদ আলী দেওয়ান শাহীন।

২য় মামলার এজাহারে সাইফুল ইসলাম আফতাব বলেন, গত বছরের ২৯ অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে নিজ বাড়ীতে ফেরার সময় স্টেশন এলাকার মামুন ফার্মেসীর সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর, জাহিদুর, জামিল হোসেন মিলন, সায়েম হোসেন উজ্জ্বল, মলয় কুমার, আমিনুল ইসলাম আজম, কোয়েল, কানন, সেলিম, সজিব, সবুজ, মাহাতাব, সৌমেনসহ আরও ১০/১২জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে এলাপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায়। এঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজহার দায়ের করেন তিনি।
নাটোর সদর থানার উপ পরিদর্শক কৃষ্ণ মোহন সরকার এজাহার গ্রহনের বিষয়টি নিশ্চিত করেছেন।

August 17, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাটোরে সাবেক এমপি শিমুলকে প্রধান আসামী করে দুটি মামলা দায়ের

আপডেট সময় : ০৮:২২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪