ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রাজশাহীতে আ.লীগ-যুবলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীতে আ.লীগ-যুবলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বাড়ি ভাঙচুর, লুটপাট এবং গুলিবর্ষণের অভিযোগে আওয়ামী লীগ-যুবলীগের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন রাসিকের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু। বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মহানগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রবিউল আলম মিলু বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের-যুবলীগে আরও ৫০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলায় উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন- রাসিক প্যানেল মেয়র মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মোমিন, রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রয়েল, বোয়ালিয়া থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু, রাসিক ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহ মখদুম থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল হক সুমন।

বিএনপি নেতা রবিউল আলম মিলু থানায় দায়ের মামলার এজাহারে উল্লেখ করেন, গত ২২ জুলাই আসামিরা দুপুর ১২টার দিকে দেশীয় অস্ত্র হাঁসুয়া, রামদা, চাইনিজ কুড়াল, ধারালো চাকু, জিআই পাইপ এবং আগ্নেয়াস্ত্র নিয়ে তার ষষ্ঠিতলার বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় আসামিরা বাড়ির ভেতর প্রবেশ করে ইলেকট্রনিক্স সামগ্রীসহ প্রয়োজনীয় ব্যবহৃত পণ্য লুট এবং ভাঙচুর করে।

মিলু তার এজাহারে আরও উল্লেখ করেন, এ সময় আসামিরা আগ্নেয়াস্ত্র থেকে গুলিবর্ষণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। তারা আলমারি ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার এবং নগদ তিন লাখ ২৫ হাজার টাকা লুট করে। মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা। এ সময় আসামিরা তাকে এবং তার পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।

এ ব্যাপারে মহানগরীর বোয়ালিয়া মডেল থানার (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, বিএনপি নেতা মিলুর মামলাটি থানায় রেকর্ড হয়েছে। এরই মধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। তবে আসামিদের অধিকাংশই পলাতক থাকায় গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।

August 16, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে আ.লীগ-যুবলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০২:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪