ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মান্দায় নিহত বিএনপি কর্মীর পরিবারকে জামায়াতের নগদ টাকা প্রদান 

আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৪০৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মান্দায় নিহত বিএনপি কর্মীর পরিবারকে জামায়াতের নগদ টাকা প্রদান 

নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত বিএনপিকর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান প্রদান করা হয়েছে। নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে অনুদানের এক লাখ টাকা তুলে দেন।

এসময় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার (১১আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।

মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত পোশাকশ্রমিক মো. রাসেলের (১৫) পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।

August 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মান্দায় নিহত বিএনপি কর্মীর পরিবারকে জামায়াতের নগদ টাকা প্রদান 

আপডেট সময় : ০৩:২৯:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪