ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নলডাঙ্গায় হ/ত্যাচেষ্টার অভিযোগে দুই যুবক গ্রেপ্তার, চাপাতি উদ্ধার নলডাঙ্গায় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা শাজাহানপুরে মুড়ি কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা, ধ্বংস ১০০ কেজি শিল্প লবণ রাআইকন ২০২৬-এর এইচটিএ প্রদর্শনীতে চ্যাম্পিয়ন বাউয়েটের টিম রেজিলিক্স পুঠিয়ায় হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখার উদ্বোধন ঝিনাইগাতীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার পেল ঢেউটিন রাণীনগরে গণছিনতাই: দুইজন গ্রেপ্তার, হাসুয়া-মোবাইল-টাকা উদ্ধার রাণীনগরে ‘ভুয়া কাজী’ আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন, পাল্টা দাবি মোজাফ্ফরের নাটোরে ট্রাক-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সং:/র্ষে অ্যাম্বুলেন্স চালক নিহত শ্রীবরদীতে নি/খোঁজ যুবকের ম/রদেহ পুকুরে, সঙ্গী যুবক আটক

রাজশাহীর কোথাও পালন হয়নি ১৫ আগস্টের শোক দিবস

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর কোথাও পালন হয়নি ১৫ আগস্টের শোক দিবস

জাতীয় শোক দিবসে বিএনপির ডাকা দুই দিনের অবস্থান কর্মসূচি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে রাজশাহী নগরীসহ উপজেলার কোথাও জাতীয় শোক দিবস পালিত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। রাজশাহী দখলে রেখেছিলেন শিক্ষার্থীরা। ‘ফ্যাসিবাদের কবর রচনা ও বাংলার ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বানে রাজশাহীতে এই সমাবেশ করা হয়।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিগুলো ভেঙে ফেলা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়সহ উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের অফিসগুলো। তারপর থেকে দলটির নেতা-কর্মীরা রয়েছেন আত্মগোপনে। এদিকে শোক দিবসে আওয়ামী লীগ মাঠে নামতে পারে, এমন গুঞ্জন থেকে গত বুধবার বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টা থেকে নগরীর তালাইমারী, রেলগেট ও সিঅ্যান্ডবি মোড়সহ বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে সবাই সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে সমাবেশ করেন। দুপুর দুইটা পর্যন্ত চলা সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলার রাজপথ থেকে ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। আর কখনো স্বৈরাচারী শাসনের উত্থান হতে দেওয়া যাবে না। আর কখনো রাজপথে আওয়ামী লীগকে সন্ত্রাসের মাধ্যমে বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ১৫ আগস্ট পালন করতে দেওয়া যাবে না। এখন থেকে জুলাই-আগস্ট মাস হবে ছাত্র-জনতার শোকের মাস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরীর সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারসহ অন্যরা বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহীর কোথাও পালন হয়নি ১৫ আগস্টের শোক দিবস

আপডেট সময় : ০৩:০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪