ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত, স্বাধীন-দুলু

বিশেষ প্রতিনিধি, নাটোরঃ
  • আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৩২৬ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত, স্বাধীন-দুলু

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটাক্ষ করে দুলু বলেন, ঘসেটি বেগম শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত, স্বাধীন উল্লেখ্য করে দুলু সেসকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। অন্তবর্তীকালীন সরকারের কাছে দাবি করে তিনি বলেন, দ্রুত গণহত্যাকারী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে জাতির সামনে বিচারের মুখোমুখি করতে হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় দুলু বলেন, শেখ হাসিনা সেনাবাহিনী, র‍্যাব বাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী দিয়ে ১৫ বছর দেশ চালিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত শতশত মানুষকে গুলি করে হত্যা করে ক্ষমতায় থাকতে পারেননি। আর ক্ষমতায় আসার সুযোগ নাই। ষড়যন্ত্র করলে এদেশের ছাত্র-জনতা প্রতিহত করবে। অবৈধ অস্ত্র দিয়ে যারা বিএনপির নেতাকর্মীদের খুন ও নির্যাতন করেছে সেসকল সন্ত্রাসী মন্ত্রী এমপিদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরো বলেন, ৭১এ গণহত্যার জন্য জামায়াতে ইসলামকে যদি নিষিদ্ধ করা হয়, তবে ২৪এ হাজার হাজার ছাত্র-জনতাকে গুলি করে হত্যার জন্য আওয়ামীলীগ কেন নিষিদ্ধ করা হবে না। আমাদের দাবি অতি সত্ত্বর আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে। শেখ হাসিনা গণমাধ্যমে তারেক রহমানের ছবি ও বক্তব্য প্রচার করতে দেওয়া হয়নি। যে যে টেলিভিশন, পত্রিকা খুনী শেখ হাসিনার ছবি ও বক্তব্য প্রচার করবে সে সে টেলিভিশন ও পত্রিকা অফিস আগুন দিয়ে জালিয়ে দেওয়া হবে। এই দীর্ঘ সময়ে আমরা ভোট ও ভাতের জন্য আন্দোলন করেছি। বিগত ১৫ বছর আমি সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী আক্রমণ ও নির্যাতনের শিকার হয়েছি। পুলিশ নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের কোন মামলা নেয়নি। সারাদেশের মানুষ আজ মুক্ত। নাটোরের মাটিতে আর কোন সন্ত্রাসীদের স্থান হবে না। আগামীতে নাটোরের সকল পেশার মানুষকে সাথে নিয়ে সকলের শান্তি ও উন্নয়নের জন্য যা যা করা দরকার, তাই করব।

নাটোর শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বে আয়োজিত অবস্থান কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী পরিষদের সদস্য সাবেক এমপি অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন ও কাজী শাহ আলম, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক আল মামুন ও সাধারন সম্পাদক বাবুল চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর থানা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল প্রমুখ।

August 15, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শত শত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ এখন মুক্ত, স্বাধীন-দুলু

আপডেট সময় : ০৯:৪২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪