ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি রাজশাহীতে ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভা লালপুরে আদালতের নির্দেশ অমান্য করে পুলিশ কর্মকর্তার জমি দখলের চেষ্টার অভিযোগ ৩৩ বছরে পঞ্চগড় ডায়াবেটিক সমিতি, সাশ্রয়ী চিকিৎসাসেবায় নানা উদ্যোগ পুঠিয়ায় নিজ বাড়ি থেকে যুবক তন্ময়ের মরদেহ উদ্ধার শিবগঞ্জ সীমান্তে ৪৫ বোতল ভারতীয় মদ ও গরু জব্দ পুঠিয়ার কলেজে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন, শ্রেণিকক্ষে ছাত্রী পেলেন একজন নাটোরে ইউরিয়া সার উত্তোলনে বাধার অভিযোগ, মৌখিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি বাগাতিপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুন, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মহাদেবপুরে বিএডিসির গুদাম ও অফিস নির্মাণে অনিয়ম

কাজী সামছুজ্জোহা মিলন, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩৬৭ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহাদেবপুরে বিএডিসির গুদাম ও অফিস নির্মাণে অনিয়ম

নওগাঁর মহাদেবপুরে বিএডিসির (বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভোলপমেন্ট করপোরেশন) গুদামঘর ও অফিস নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ চত্ত্বরের উত্তরপার্শ্বে বিএডিসির বিশাল এলাকাজুড়ে গুদামঘর ও অফিস ঘর ছিল। মান্ধাতা আমলের সে ভবন ভেঙ্গে ফেলে সম্প্রতি নতুন ভবন নির্মাণ শুরু হয়। স্থানীয়দের অভিযোগ প্রচলিত নিয়মনীতির তোয়াক্কা না করে ভরা বর্ষায় রাতের বেলা চুরি করে এর বেস ঢালাইয়ের কাজ করা হচ্ছে।

খবর পেয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) দিবাগত রাত ১০টায় প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায় বৃষ্টিপাতের মধ্যেই বেস ঢালাইয়ের কাজ করা হচ্ছে। সেখানে উপস্থিত ঠিকাদারের লোকেরা জানান, মেসার্স মাইশা ট্রেডার্স প্রকল্পটির কাজ পেয়েছে। তাদের দেয়া মোবাইলফোন নম্বরে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোকলেছুর রহমান জানান, রাতে কাজ না করলে প্রকল্পের লেআউট ধসে পড়বে। তাই জরুরী ভিত্তিতে ঢালাই দেয়া হচ্ছে।

এই প্রকল্পের সাইড ইঞ্জিনিয়ার হিসেবে সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব রয়েছে বিএডিসি রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-সহকারি প্রকৌশলী আব্দুল আজিজের উপর। তাকে প্রকল্প এলাকার কোথাও দেখা যায়নি। ঠিকাদারের প্রতিনিধিদের দেয়া মোবাইলফোন নম্বরে কল দেয়া হলে ওই প্রকৌশলীর নম্বর বন্ধ পাওয়া যায়।

বৃহস্পতিবার বিকেলে কয়েকজন সাংবাদিকসহ আবার সেখানে গেলে তখনও বৃষ্টির মধ্যে প্রকল্পের কাজ চলতে দেখা যায়। প্রকল্প এলাকায় কোথাও নিয়মানুযায়ী প্রকল্পের তথ্য সম্বলিত কোন সাইনবোর্ড দেখা যায়নি। মোবাইলফোনে যোগাযোগ করা হলে উপ-সহকারি প্রকৌশলী আব্দুল আজিজ জানান, তিনি বাসযোগে রাজশাহী যাচ্ছেন। এই প্রকল্পে কত টাকা বরাদ্দ করা হয়েছে, প্রকল্পের কার্যাদেশ দেয়া হয়েছে কবে, কাজ শুরু ও শেষের তারিখ কবে, এর কোন কিছুই তিনি জানেন না বলে দাবি করেন। ভরা বর্ষায় বৃষ্টিপাতের মধ্যে রাতের বেলা ঢালাইয়ের কাজ করাটা বৈধ কিনা এবং প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে কিনা তাও তিনি জানাতে পারেননি।

স্থানীয়রা অভিযোগ করেন যে, যেখানে লেআউট দেয়া হয়েছে সেই জায়গাটা অতিরিক্ত বৃষ্টিপাতে পানি জমা হয়ে থেকে ধসে পড়েছে। এ অবস্থায় সেখানে পিলারের বেস ঢালাই দেয়ায় এটা মারাত্মক দূর্বল হয়েছে। ওবিলম্বে এই ঢালাই বাতিল করে নতুন করে বালি ফেলে কম্প্যাক করে নতুন করে বেস ঢালাই দেয়ার দাবি জানান। অন্যথায় পুরো বিল্ডিং দূর্বল হবে।

August 14, 2024

বিস্তারিত কমেন্টে...www.channelanews.com
Advertisement

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মহাদেবপুরে বিএডিসির গুদাম ও অফিস নির্মাণে অনিয়ম

আপডেট সময় : ০৫:০৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪