সাপাহারে সমাজসেবার আর্থিক সহায়তা চেক প্রদান
- আপডেট সময় : ০৪:২৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ৩৬৫ বার পড়া হয়েছে

সাপাহারে সমাজসেবার আর্থিক সহায়তা চেক প্রদান
নওগাঁর সাপাহারে ক্যান্সার, কিডনি, লিভার এবং জন্মগত হৃদরোগ সহ ৬ টি জটিল রোগীর মাঝে সমাজসেবার আর্থিক সহায়তা চেক প্রদান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে বুধবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে ১৮ জন রুগীর মাঝে ৫০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাসুদ হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন মন্ডল । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন, শিরন্টি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামারুজ্জামান, তিলনা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার এবং সুবিধাভোগী রোগীগণ।























